অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় হারুন অর রশিদ স্মৃতি পাঠাগারে সাহিত্যিকদের মিলনমেলা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৪

remove_red_eye

২৮৩

মোঃ মহিউদ্দিন: ভোলা সদর উপজেলার নাছির মাঝি এলাকায় অবস্থিত হারুন অর রশিদ স্মৃতি পাঠাগারে গত শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) এক বিশেষ সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি মোঃ শাহাবুদ্দিন শামীম।

সভার শুরুতে পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র প্রভাষক ডাঃ মোঃ মহিউদ্দিনের স্ত্রী মরহুমা সাবিনা ইয়াসমিনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ইসলামিক কবিতা দিয়ে সাহিত্য সভার কার্যক্রম শুরু হয়। প্রথমেই কবি আল মনির স্বরচিত কবিতা আবৃত্তি করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন,
কবি জালাল বিল্লা (সিনিয়র প্রভাষক, তজুমদ্দিন সরকারি কলেজ),
কবি মিলি বসাক (সিনিয়র প্রভাষক, তজুমদ্দিন সরকারি কলেজ),
কবি নীহার মোশারফ (কবি ও সাহিত্যিক),
কবি বিলকিস জাহান মুনমুন (কবি ও সমাজসেবক),
কবি জুলফিকার আলী (বিশিষ্ট কবি ও হাইকু লেখক),
কবি শাহাবউদ্দিন শামীম (কবি ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, ভিআইডব্লিউটিএ),
কবি সোলায়মান (সমাজসেবক ও ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের এমডি, ভোলা জেলা ক্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি),
ফাতেমা জাহান,
সিনিয়র প্রভাষক কবি ডাঃ মোঃ মহিউদ্দিন,
এবং কবিপুত্র মোঃ আমিনুল ইসলাম সৌরভ।

সাহিত্য সভায় বক্তারা স্বরচিত কবিতা ও সাহিত্য পাঠের পাশাপাশি পাঠাগারের উন্নয়ন ও সম্প্রসারণের নানা দিক তুলে ধরেন।

প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ মোঃ মহিউদ্দিন তার বক্তব্যে বলেন, “ভোলা জেলার কবি-সাহিত্যিকরা যে কোনো সময় হারুন অর রশিদ স্মৃতি পাঠাগারে এসে গবেষণা করতে পারবেন। এখানে রয়েছে বিপুলসংখ্যক বই, পাঠকদের জন্য রয়েছে থাকার ও খাওয়ার ব্যবস্থা। প্রতি মাসে নিয়মিত সাহিত্য আড্ডার আয়োজন করা হবে। পাঠাগারের পাশেই আমার স্ত্রীর সমাধি রয়েছে, তার রুহের মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চাইছি।”

তিনি আরও জানান, পাঠাগারে ভোরে শিশুদের ইসলামিক শিক্ষা, সকাল দশটায় গ্রামীণ নারীদের মৌলিক ধর্মীয় শিক্ষা, দুপুরে বয়স্কদের জন্য কোরআন-হাদিস শিক্ষা দেওয়া হবে। সারাদিন পাঠাগার উন্মুক্ত থাকবে পাঠক-গবেষকদের জন্য। পাশাপাশি সপ্তাহে অন্তত একদিন হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করা হবে।

অনুষ্ঠানের শেষে সভাপতি কবি মোঃ শাহাবুদ্দিন শামীম পাঠাগারের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা শেষে সাহিত্য সভার সমাপ্তি ঘোষণা করেন।

ভোলা সদর মোঃ ইয়ামিন

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

আরও...