অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ৩১শে জুলাই ২০২০ দুপুর ১২:৫৩
১২৯৭
অচিন্ত্য মজুমদার: সারাদেশের ধর্মপ্রাণ মুসলমান আগামীকাল শনিবার ঈদুল আযহা উদযাপন করলেও ভোলার পাঁচ উপজেলার ১৪টি গ্রামের প্রায় তিন হাজার মানুষ একদিন আগে আজ শুক্রবার কোরবানির ঈদ উদযাপন করছেন।
শরিয়তপুর জেলার নুরিয়া উপজেলার দরবারে আউলিয়ার সুরেশ্বর দরবার পীরের মুরিদ ও ভোলা জেলার দায়িত্বে নিয়োজিত খলিফা গোলাম মাওলা মজনু নূরী জানান, ভোলা জেলার পাঁচ উপজেলার ১৪টি গ্রামের প্রায় তিন হাজার পরিবার আজ ঈদুল আযহা উদযাপন করছেন। সে অনুযায়ী সকাল ৮টায় বোরহানউদ্দিন উপজেলার টবগী গ্রামে তার বাড়ির আঙ্গিনায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। তিনি নিজেই ওই জামাতে ইমামতি করবেন। একইসঙ্গে ওই গ্রামের চৌকিদার বাড়ির জামে মসজিদে এবং পঞ্জায়েত বাড়ির জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি সকাল সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে জেলার বিভিন্ন জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া তজুমদ্দিন উপজেলার ছেলামত মেম্বার বাড়ি, আব্দুল্লাহ মুন্সি বাড়ি, লালমোহন উপজেলার লাঙ্গলখালী পাটোয়ারী বাড়িতেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
তিনি জানান, ভোলা সদর উপজেলার ইলিশা ও রতনপুর গ্রাম, বোরহানউদ্দিন উপজেলার টবগী ও মুলাইপত্তন গ্রাম, তজুমদ্দিন উপজেলার শিবপুর, খাসেরহাট, চাঁদপুর ও চাঁচড়া গ্রাম, লালমোহন উপজেলার পৌর শহর, ফরাজগঞ্জ গ্রাম এবং চরফ্যাশন উপজেলার পৌর শহর, দুলারহাট, ঢালচর ও চর পাতিলা গ্রামের প্রায় তিন হাজার মানুষ প্রতি বছর একদিন আগে ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালন করে থাকেন।
তিনি আরো জানান, সুরেশ্বর পীরের মুরিদ ছাড়াও চট্টগ্রামের সাতকানিয়া এবং ভান্ডারি শরিফ পীরের মুরিদ এসব পরিবারের সদস্যরা শতাধিক বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালন করে আসছেন।
ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, ভোলাসহ দেশের আরো অনেক স্থানেই কিছু মানুষ তাদের ধর্মীয় মতাদর্শে একদিন আগে ঈদ পালন করে থাকে। ভোলায় যারা এটা পালন করছে তারা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে ঈদ পালন করতে পারে সেজন্য পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা দেয়া হয়েছে।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত