অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

রাজনৈতিক মতভেদ থাকলেও ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে : সালাহউদ্দিন আহমদ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৭

remove_red_eye

১৭৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমাদের মধ্যে আদর্শগত ও রাজনৈতিক কৌশলগত মতভেদ থাকলেও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যটা আমরা যেন ধরে রাখি।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত ‘গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় রাজনৈতিক বিভিন্ন দলের প্রতি এই আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) এ অনুষ্ঠানের আয়োজন করে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমাদের রাষ্ট্রটার ৫৪ বছর হয়ে গেছে। যদি আমরা স্ট্যাবল একটা রাষ্ট্র চাই, সামনে অনাগতকাল বা ইনফিনিটিভ পিরিয়ড পর্যন্ত এই রাষ্ট্রটা যাতে বহাল থাকে, স্বাধীনতা থাকে, সেজন্য আমাদের জাতীয় ঐক্য দরকার।’

সালাহউদ্দিন আরও বলেন, জাতীয় ঐক্য সৃষ্টির একটা সুযোগ এই জুলাই গণঅভ্যুত্থান আমাদের দিয়েছিল এবং আমরা সেটা গ্রহণ করেছি। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য যেটা গঠিত হয়েছে, এটাই হবে আমাদের একমাত্র রাজনৈতিক শক্তি। সেই শক্তিটা আমাদের সমুন্নত রাখতে হবে। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতভেদ থাকলেও যেন ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যটা ধরে রাখি। এখানে যেন আমরা মতানৈক্য না আনি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যদি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন না আনি তাহলে ভবিষ্যতে ডেমোক্রেটিক প্র্যাকটিসটা আগের মতো হবে-যেটা আমাদের কাম্য নয়। সুতরাং জনবান্ধব এবং গণঅভ্যুত্থানের প্রত্যাশার সঙ্গে মিল রেখে আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি অবশ্যই প্রবর্তন করতে হবে। বাংলাদেশে ফ্যাসিবাদী রাজনৈতিক অপসংস্কৃতি যাতে বিলুপ্ত হয় সেটার প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতেই হবে।

বিএনপি নেতা সালাহউদ্দিন বলেন, রাজনৈতিক দলের মধ্যে মতভেদ থাকবে, রাজনৈতিক আদর্শভিত্তিক, নির্বাচনের কৌশলভিত্তিক বিভিন্ন রকমের বক্তৃতা থাকবে। সেটার বিষয়ে আমাদের সহনশীল হতে হবে। পরস্পর সহমর্মিতা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সেটাকে আমরা ফেস করবো। এটাই হচ্ছে ডেমোক্রেটিক কালচার। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে আলোচনায় অংশ নিয়ে প্রত্যেকেই তর্ক-বিতর্ক করেছেন কিন্তু কখনো সৌহাদ্যপূর্ণ বা হৃদতাপূর্ণ পরিবেশ বিঘ্ন হয়নি।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...