অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বোরহানউদ্দিনে নৌবাহিনীর অভিযানে স্বামী-স্ত্রী মাদক ব্যবসায়ী আটক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:০২

remove_red_eye

২৪১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে দায়িত্বপ্রাপ্ত এলাকায় অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নৌবাহিনী ও পুলিশ যৌথভাবে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অভিযান চালায়।

অভিযানে চকডুষ (চৌকিদার বাড়ি) এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ শহীদ ও তার স্ত্রী তসলিমাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ইয়াবা, দুটি মোবাইল ফোন এবং মাদক ব্যবসায় ব্যবহৃত নগদ ৩ লাখ ৫৯ হাজার ২১০ টাকা জব্দ করা হয়।

স্থানীয়রা জানান, আটককৃত স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের গ্রেপ্তারের খবরে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে এবং দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে।

পরবর্তীতে জব্দকৃত নগদ টাকা, মাদকদ্রব্য ও মোবাইল ফোনসহ আটককৃত স্বামী-স্ত্রীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় মাদক ও সন্ত্রাস দমনে কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে।

বোরহানউদ্দিন মোঃ ইয়ামিন

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...