বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:২২
২২৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় দেশের প্রসিদ্ব দরবার শরীফের পীর মাশায়েক ও ওলী আওলিয়া এবং নবী প্রেমীদের নিয়ে ঈদ-ই মিলাদুন্নবী উদযাপন হয়েছে। বিবার মানবতার দুয়ারের আয়োজনে ১২ সেপ্টেম্বর (শুক্রবার) ভোকেশনাল রোডে তাদের কার্যালয়ে এ মিলাদ উদযাপিত হয়। মিলাদকে উপলক্ষ করে দেশের বিভিন্ন জেলা থেকে আগত আলেম ওলামাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি ইসলামী মিলন মেলার রূপ নেয়।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ছারছিনা দারুসসুন্নাত আলীয়া মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব হাফেজ মাওলানা শেখ মোঃ বোরহান উদ্দিন ছালেহী।
মিলাদ কিয়াম পরিচালনা করেন ফেরদাউস জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মুজির উদ্দিন।
উদ্বোধনী পবিত্র কুরআন তেলাওয়াত করেন কারী হাসান। নাতে রাসুল পরিবেশন করেন ছারছিনা থেকে আগত মাহাদী হাসান জুলফিকার ও ভোলা সংস্কৃতি কেন্দ্রের পরিচালক মোঃ আব্দুল আজিজের নেতৃত্বে শিল্পীবৃন্দ।
ভোলার পীর সূফী সাহেব হুজুরের নাতী আলহাজ্ব মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় তাসরিফ রাখেন ভোলা ১ আসনের চরমোনাই সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ ওবায়েদ বিন মোস্তফা, ভোলা সদর ১ আসনের জামায়েতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, যুগীরগোল ঈদ গা মসজিদের খতিব হাবিবুর রহমান জাজেরি, আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মোঃ শওকাত হোসেন, ডাঃ এ কিউ এম হাসান তারিক, ঢাকা থেকে আগত মুফতি হাফেজ আব্দুল্লাহ জাবেরী, পাতাবুনিয়া পীর সাহেব, ধুধল পীর সাহেব মুফতি শরিতুল্লাহ, এসময় উপস্থিত ছিলেেন জৈনপুরী খানকাহ্ পরিচালক মনিরুল হক চৌধুরী, হোসাইনিয়া প্রিপারেটরী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্বাস উদ্দিন, হাফেজ ইসমাইল সহ বিভিন্ন মসজিদের ইমামগন। আরো উপস্থিত ছিলেন ভোলার পীর সূফী সাহেব হুজুর ও উজানী সহ বিভিন্ন দরবারের ভক্ত মুরিদবৃন্দ।
ঈদ-ই মিলাদুন্নবীতে পীর সাহেবগন আল্লাহ দর্শন, নবী দর্শন, মিলাদ, কিয়াম, নবী (সঃ) এর জন্ম, জীবন এবং তাসাউফের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় ভোলার পীর সূফী হাবিবুর রহমান (রঃ)এবং পীর সাহেবদের সম্পর্কেও বিশেষ আলোচনা করা হয়। ভবিষ্যতে এ মিলাদ মাহফিলের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক