অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলনের দায়ে অর্থদন্ড

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২৫ রাত ১২:২৭

remove_red_eye

৩৩৭

বোরহানউদ্দিন প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিনে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন জনের অর্থদন্ড,অনাদায়ে কারাদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রোববার তেঁতুলিয়া নদীতে সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী হাকিম রনজিৎ কুমার দাস অভিযান চালিয়ে ওই দন্ডের আদেশ দেন।

সংশ্লিষ্ট সূত্র জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনাকালে তেঁতুলিয়া নদীর বোরহানউদ্দিন অংশে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ টি ড্রেজার মেশিন ও একটি বলগেট আটক করা হয়েছে। ড্রেজার ও বলগেটের সাথে থাকা আ. কাদের মিয়ার ছেলে মো. টিপু (৪০), মো. নাছির মোল্লার ছেলে মো. মনির (২৫) হালিম গাজির ছেলে মো. ফয়সাল (২৮)কে হাতনাতে আটক করা হয়।

এসময় মো. টিপু ও মো. মনিরকে দুই লাখ টাকা করে অর্থদন্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মো. ফয়সালকে এক লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে পঁনের দিনের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে।

এছাড়া তারা ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না মর্মে মুচলেকা নেয়া হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনাকালীন বাংলাদেশ নৌবাহিনীর বোরহানউদ্দিন উপজেলার দায়িত্বপ্রাপ্ত অফিসার ও তাঁর টীম এবং নৌপুলিশের একটি টীম সার্বিক সহযোগিতা করেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...