অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলায় রূপালী ব্যাংকের ৩ ব্যাংক কর্মকর্তাসহ আরো ১৩ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৫৪১

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২রা আগস্ট ২০২০ রাত ১১:১৭

remove_red_eye

১১০০

অচিন্ত্য মজুমদার: ভোলায় নতুন বাজার রূপালী ব্যাংক কর্পোরেট শাখার ৩ ব্যাংক কর্মকর্তাসহ  নতুন করে আরো ১৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ৭ জন, একজন চরফ্যানশন, ৩ জন লালমোহন ও ২ জন মনপুরা উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫৪১ জনে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৬ জনের। রবিবার রাতে ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৫৪১ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩৮১ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ২৫২ জনের মধ্যে সুস্থ ১৭৪ জন। দৌলতখানে আক্রান্ত ৩৭ জনের মধ্যে সুস্থ ৩১ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৬৭ জনের মধ্যে সুস্থ ৪৭ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৪২ জনের মধ্যে সুস্থ ২৯ জন, লালমোহনে আক্রান্ত ৫৭ জনের মধ্যে সুস্থ ৩৯ জন, চরফ্যাশনে আক্রান্ত ৫৫ জনের মধ্যে সুস্থ ৩৯ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ৩১ জনের মধ্যে সুস্থ ২২ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে আইসোলেশনে রয়েছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনে ৬ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে উপসর্গ নিয়ে আরো অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ৪ হাজার ৫৮৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা, বরিশাল ও ভোলা ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে রির্পোট এসেছে ৪ হাজার ৫৭৯ জনের। এছাড়া ৭ জনের রির্পোট এখনো অপেক্ষমান আছে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...