বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:০৪
৩০০
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সরকারি মহিলা কলেজে ‘শিক্ষায় আধুনিকীকরণ: পদ্ধতি ও প্রক্রিয়াগত বিশ্লেষণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) কলেজের সমাজকর্ম বিভাগ এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মহিউদ্দীন। প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান।
এ সময় বক্তব্য রাখেন সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন অর রশীদ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবদুল হালিম এবং ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুম বিল্লাহ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ফাতেমা বেগম।
বক্তারা বলেন, দেশে এখনো প্রায় দুই শত বছরের পুরোনো শিক্ষা পদ্ধতি চালু রয়েছে। আধুনিক পদ্ধতিগুলোকে শিক্ষাব্যবস্থার সঙ্গে খাপ খাওয়াতে হলে শিক্ষার্থীদের প্রক্রিয়াভিত্তিক শিক্ষণ পদ্ধতির মাধ্যমে দক্ষ করে তুলতে হবে। পাশাপাশি পদ্ধতিগত শিক্ষায় শিক্ষকদের সক্রিয় ভূমিকা ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা সময়ের দাবি।
সেমিনারে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। আয়োজক সূত্রে জানা গেছে, ভবিষ্যতেও শিক্ষায় আধুনিকীকরণ ও দক্ষতা উন্নয়নমূলক বিষয়ে এ ধরনের সেমিনার আয়োজন করা হবে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত