মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৫ই আগস্ট ২০২০ রাত ০৯:৪৬
৮৪৯
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় ইউপি সচিব ১ নং মনপুরা ইউনিয়ন পরিষদ থেকে রিকসাযোগে সরকারি ভিজিডির ১৩ বস্তা চাল পাচারকালে স্থানীয় জনতা আটক করে। পরে স্থানীয় জনতা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে চাল উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত মনপুরা ইউনিয়নের ইউপি সচিব অহিদুর রহমান পলাতক থাকলেও পরে পুলিশের বিশেষ অভিযানে সন্ধ্যা ৬ টায় আটক করেছে বলে জানিয়েছেন ওসি। এছাড়াও রিকাশার ড্রাইভার হেলালকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছেন বলে জানান তিনি।
বুধবার দুপুর সাড়ে ৩ টায় মনপুরা ইউনিয়নের সরকারি ১৩ বস্তা চাল ওই ইউপি সচিব রিকসাযোগে পাচারকালে হাজিরহাট ইউনিয়নের আনসার চেয়ারম্যানের বাড়ির দরজায় সামনে জনতা আটক করে।
রিকসা ড্রাইভার হেলাল জানান, রামনেওয়া লঞ্চ ঘাটে যাত্রী নামিয়ে দিয়ে আসার পথে মনপুরা ইউনিয়ন পরিষদের সচিব স্যার অহিদুর রহমান রিকশা থামিয়ে ১৩ বস্তা চাল উঠিয়ে দেয়। পরে ওই চাল হাজিরহাট ইউনিয়নের আনসার চেয়ারম্যানের বাড়ির শহিদুল্লার ঘরে রাখতে বলে। পরে চাল নিয়ে আনসার চেয়ারম্যানের বাড়ির সামনে আসলে স্থানীয়রা আটক করে।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ ( ওসি) জানান, জনতার হাতে আটককৃত ১৩ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত পলাতক ইউপি সচিব অহিদুর রহমানকে বিশেষ অভিযানে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা চরফ্যাসন উপজেলার নির্বাহী অফিসার রুহুল আমিন জানান, ঘটনার তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত