অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলাকে নিয়ে গান ‘আমরা ভোলা জেলার মানুষ’ মেঘনা পাড়ের সুরে আবেগে ভাসছে শ্রোতারা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৫

remove_red_eye

৭১১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার ইতিহাস, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের আবেগকে কেন্দ্র করে নির্মিত গান “আমরা ভোলা জেলার মানুষ, আমরা মেঘনা পাড়ের মানুষ” গানটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সাংবাদিক ও গীতিকবি হারুন অর রশীদের কথা, সুর ও নির্দেশনায় তৈরি এ মৌলিক গানটি প্রকাশের মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই চার লাখের বেশি দর্শক উপভোগ করেছেন।
গানটি ইউটিউব ও ফেসবুকসহ বিভিন্ন প্লাাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়ার পাশাপাশি মাত্র একদিনেই দুই হাজারেরও বেশি ফেসবুক ওয়ালে শেয়ার হয়েছে। বিশেষভাবে আলোচনায় এসেছে গানটির প্রমো বা প্রথম ২৭ সেকেন্ডের ক্লিপ, যা প্রকাশের পরপরই নয় লাখেরও বেশি মানুষ দেখেছেন।
গংশ্লিষ্ট শিল্পী, কলাকুশলী, ক্যামেরা ও এডিটিং টিম এ অভাবনীয় সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের মতে, ভোলার প্রতি মানুষের ভালোবাসা এবং স্থানীয় ঐতিহ্যের টানই গানটিকে এত দ্রুত জনপ্রিয় করে তুলেছে।

গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রতিভাবান শিল্পী উত্তম ঘোষ, তালহা তালুকদার বাঁধন, রূপা দে, আমিরুল মোমিন মোমিন, হারুন অর রশীদ, প্রীতি দে, মেধা দত্ত ও সৃষ্টি। নৃত্যে অংশ নিয়েছেন স্বর্ন জয়ি  প্রীয়াঙ্কা গুহ। এছাড়া এতে অভিনয় করেছেন ভোলার বেশ কিছু পরিচিত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর।
গানটিতে কন্ঠ দেয়া শিল্পীরা বলেন,“ভোলাকে কাছ থেকে কিংবা দূর থেকে জানতে আগ্রহীদের জন্য গানটি হয়ে উঠছে এক বিশেষ মাধ্যম।”
গানের রচয়িতা ও সুরকার, চ্যানেল আইয়ের ভোলা প্রতিনিধি, এবং বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত আধুনিক গানের গীতিকার হারুন অর রশীদ বলেন, “আমি চেয়েছি ভোলার মানুষ, প্রকৃতি আর ঐতিহ্যকে একটি গানের মধ্যে ধারণ করতে। ভোলাকে যারা জানেন না, তারাও যেন এই গান শুনে ভোলাকে অনুভব করতে পারেন। ভোলার মানুষের ভালোবাসাই এ গানকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। এ সাফল্য ভোলার সকল মানুষের।”
ভোলা জেলা কালচারাল অফিসার তানভীর রহমান বলেন, “গানটিতে ভোলাকে অনন্যভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এটি শুধু একটি গান নয়, বরং ভোলার সংস্কৃতির জীবন্ত পরিচয় বহন করছে। ইতোমধ্যে আমরা গানটি শিল্পকলার গবেষণা ও প্রকাশনা বিভাগে পাঠানোর উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।”সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে জড়িতরা আশা প্রকাশ করেছেন,
“আমরা ভোলা জেলার মানুষ, আমরা মেঘনা পাড়ের মানুষ” গানটি শুধু ভোলার সীমারেখায় সীমাবদ্ধ থাকবে না; বরং সারা দেশের মানুষের কাছে ভোলার সাংস্কৃতিক ঐতিহ্যের উজ্জ্বল পরিচয় হয়ে উঠবে।

ভোলা সদর ভোলা জেলা মোঃ ইয়ামিন

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...