অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে উদ্যোক্তাদের প্রশিক্ষণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৭

remove_red_eye

২৭৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের রানিগঞ্জ বাজার এলাকায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) বাস্তবায়িত এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহায়তায় আর এম টিপি প্রকল্পের আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বিষয়ক এক অনাবাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে দিনব্যাপী এ প্রশিক্ষণে স্থানীয় কৃষক ও উদ্যোক্তারা অংশ নেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের আধুনিক কৌশল, বালাই ব্যবস্থাপনা, উৎপাদন বৃদ্ধির উপায় এবং বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন বোরহানউদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল এবং জিজেইউএস-এর প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মোঃ মুরাদ হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জিজেইউএস-এর এসিস্ট্যান্ট ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মোঃ নাজিমুদ্দিন শান্ত, সহকারী কৃষি কর্মকর্তা রিপন দাস সহ অন্যান্য কর্মকর্তারা।
“গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্প্রসারণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের অংশ হিসেবেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় কৃষকদের মধ্যে পেঁয়াজ উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
কৃষি কর্মকর্তারা বলেন, দেশে পেঁয়াজের চাহিদা ক্রমবর্ধমান। এ চাহিদা পূরণে গ্রীষ্মকালীন মৌসুমেও পেঁয়াজ চাষ সম্প্রসারণ করতে পারলে কৃষকরা অতিরিক্ত আয় করতে পারবেন এবং বাজারে আমদানি নির্ভরতা কমবে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পেঁয়াজ চাষে মানসম্মত বীজ নির্বাচন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশবান্ধব কৃষি পদ্ধতির উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বোরহানউদ্দিন ভোলা জেলা মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...