অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

মনপুরার মেঘনায় দুই ট্রলার ডুবি

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৫ই আগস্ট ২০২০ রাত ০৯:৫৩

remove_red_eye

৮০৭

মনপুরা  প্রতিনিধি :  ভোলার মনপুরার মেঘনায় ইলিশ শিকারের সময় প্রবল ঢেউয়ের তোড়ে পড়ে গিয়াস উদ্দিন সুকানি ও দুলাল মাঝির জেলে ট্রলার ডুবে যায়। এতে ওই দুই ট্রলারে থাকা ১৮ জেলে নিখোঁজ হওয়ার তিন ঘন্টা পর উদ্ধার করা হয়। তবে ডুবে যাওয়া ট্রলার দুইটি উদ্ধার করা যায়নি বলে নিশ্চিত করেছেন গিয়াস উদ্দিন সুকানির আড়তদার ছাত্তার বেপারী ও দুলাল মাঝি।

বুধবার বেলা ১২ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের দক্ষিণ তালতলা মৎস্য ঘাট সংলগ্ন মেঘনায় এই ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া জেলেরা হলেন, শাহিন, মিজান, ইয়াছিন, মনির, ফারুক, জামাল, রিয়াজ, সবুজ ও গিয়াস উদ্দিন সুকানি, দুলাল মাঝি, সেলিম, হারিছ উদ্দিন, রুহুল আমিন, আল-আমিন, কামাল, নুরউদ্দিন, মনু ও জামাল। এদের সবার বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ও হাজিরহাট ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

ডুবে যাওয়া ট্রলারের আড়তদার ছাত্তার বেপারী জানান, মেঘনায় ইলিশ শিকারে সময় প্রবল ঢেউয়ের তোড়ে ট্রলারের নিচের তলা ফেঁটে ট্রলারটি ডুবে যায়। ট্রলার সহ জেলেদের উদ্ধারে কামাল ও স্বপন মাঝির দুইটি ট্রলার মেঘনায় ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন চেয়ারম্যান অলি উল্লা কাজল জানান, ছাত্তার বেপারীর আড়তের গিয়াসউদ্দিন সুকানির ট্রলার ডুবে যায়। ট্রলারে থাকা জেলেদের উদ্ধার করা হয়েছে।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ট্রলার ডুবির ঘটনা শুনেছি। জেলেদের উদ্ধার করা হয়েছে।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...