অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


ভোলায় নারী পক্ষের ‘তরুণ প্রজন্মের সফলতার গল্প’ জেলা সম্মেলন অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৯

remove_red_eye

৩৪৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় অনুষ্ঠিত হয়েছে তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা ও সফলতার অভিজ্ঞতা বিনিময় নিয়ে দিনব্যাপী জেলা সম্মেলন। নারী পক্ষের উদ্যোগে এবং ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্পের আওতায় বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ভোলার তিন  উপজেলার দেড় শতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।
সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নারী পক্ষের প্রকল্প পরিচালক সামিয়া আফরিন। পরে প্রকল্পের আওতাভুক্ত ৮ জেলার কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ ও তরুণ প্রজন্মের সফলতার গল্প তুলে ধরা হয় তথ্যচিত্রের মাধ্যমে। এর পরপরই ভোলার জেলার কার্যক্রম, অর্জন, নিয়ে  তথ্যচিত্র দেখানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রিফাত ফেরদৌস।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোকাদ্দেছ আলী,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা 
মো: জামাল উদ্দিন,ভোলা সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের এ, কে, এম ছালেহ্উদ্দিন,ভোলা জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল হক অনু, ভোলা থিয়েটারের সাধারণ সম্পাদক তালহা তালুকদার বাঁধন,তারুণ্যের কন্ঠস্বর ভোলার সদস্য সাবরিনা ইসলাম বর্ষা। ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক  আদিল হোসেন তপু সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন তরুন্যর কন্ঠস্বর ভোলা জেলার সদস্য  হাজেরা বেগম ইমা।
এসময় স্বাগত বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নারীপক্ষের প্রকল্প পরিচালক সামিয়া আফরীন,ভোলা জেলা তথ্যসেবা কর্মকর্তা আফনান হক,ভোলা সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন জাহান শ্যামলী,স্বপ্নীল শিশু কিশোর সংগঠন  সভাপতি  ইভান তালুকদার,তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটর্ফম ভোলা জেলা সম্মনয়কারী আব্দুল্লাহ নোমান, সদস্য আমানউল্লাহ রাব্বি, আমেনা কলি সহ অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন। 
বক্তারা বলেন, বয়সন্ধিকালীন সময়ে তরুণদের শারীরিক ও মানসিক পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে সঠিক তথ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। পরিবার, বিদ্যালয় ও সমাজ একযোগে কাজ না করলে তরুণরা সঠিক দিকনির্দেশনা পাবে না। পাশাপাশি তারা বাল্যবিবাহ প্রতিরোধ ও কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরির ওপর জোর দেন।
নারীপক্ষ জানায়, ‘অধিকার এখানে, এখানেই’ প্রকল্পের মাধ্যমে নেতৃত্ব বিকাশ, অভিজ্ঞতা বিনিময় ও সামাজিক সচেতনতা সৃষ্টিতে ‘তারুণ্যের কণ্ঠস্বর’ একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। ভোলায় এই কার্যক্রম বাস্তবায়ন করেন ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ। 
সম্মেলনে অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা তাদের পরিবার, বিদ্যালয় ও সমাজে সচেতনতা সৃষ্টি, বয়সন্ধিকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, অধিকার সুরক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
২০১৮ সাল থেকে নারীপক্ষ ভোলাতে কিশোর-কিশোরী, তরুণ ও যুবাদের ক্ষমতায়নের মাধ্যমে তাদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সম্পর্কে সিদ্ধান্ত নিতে প্রস্তুত করাই  উদ্দেশ্য কাজ শুরু করেন। এসময় কিশোর-তরুনরা  যেন নিজেদের চাহিদা ও অধিকারের কথা বলতে পারেন। সমাজে লৈঙ্গিক সমতা প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখতে পারেন। তা নিশ্চিতকরণে কাজ করে ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্প।

ভোলা সদর মোঃ ইয়ামিন



লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...