অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ১১৩ মন্ডপে হবে শারদীয় দূর্গোৎসব

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৩

remove_red_eye

২৬৭

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা জুড়ে সম্পন্ন হয়েছে সকল প্রস্তুতি। এ বছর জেলার মোট ১১৩টি পূজা মন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। তবে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসিম কুমার সাহার দাবি অনুযায়ী মন্ডপের সংখ্যা ১১২টি।
পূজা উপলক্ষে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পূজা ম-পগুলোর নিরাপত্তায় নেওয়া হয়েছে ৪ স্তরের বিশেষ ব্যবস্থা। প্রতিটি ম-পে দায়িত্ব পালন করবেন পুলিশ ও আনসার সদস্যরা। গুরুত্বপূর্ণ ম-পগুলোতে থাকবে অতিরিক্ত নিরাপত্তা। এছাড়া নির্বিঘেœ পূজা সম্পন্ন করতে জেলার ৭ উপজেলায় মোতায়েন থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মনিটরিংয়ের দায়িত্বে থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক। পূজা মন্ডপগুলোর জন্য জেলা দুর্যোগ ও ত্রাণ কার্যালয় থেকে বরাদ্দ দেয়া হয়েছে ৫৬.৫ টন সরকারি চাল, প্রতিটি ম-পে ৫০০ কেজি করে।
ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসিম কুমার সাহা জানান, প্রশাসনের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে কিছু মন্ডপে সিসি ক্যামেরা না থাকলেও আগামী ২৬ তারিখের মধ্যে সেগুলো ক্যামেরার আওতায় আনা হবে।
পুলিশ সুপার মো: শরীফুল হক বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী সবসময় সতর্ক থাকবে। পূজা নির্বিঘেœ সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। ভোলা জেলার পূজা মন্ডপগুলোর মধ্যে সদর উপজেলায় ২৭টি, বোরহানউদ্দিনে ২০টি, দৌলতখানে ৮টি, লালমোহনে ১৯টি, তজুমদ্দিনে ১৫টি, চরফ্যাশনে ১৩টি এবং মনপুরায় ১১টি মন্ডপ রয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...