অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

শিক্ষার মান উন্নয়নে নতুন নতুন প্রতিষ্ঠান গড়েছি : সাবেক এমপি হাফিজ ইব্রাহিম

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৫

remove_red_eye

২৬২

বাংলার কণ্ঠে প্রতিবেদক : ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ভোলা জেলার দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বোরহানউদ্দিনের হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের ২০২৫ সনের একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।
কলেজ অধ্যক্ষ মোঃ জাকারিয়া আজমের সভাপতিত্বে হাফিজ ইব্রাহিম বলেন, আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন লক্ষ্য করি যে ভোলা জেলায় শিক্ষার মান তুলনামূলকভাবে পিছিয়ে ছিল। এই অবস্থা থেকে উত্তরণের জন্য তিনি নিজের একান্ত চিন্তা থেকে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেই। তারই ধারাবাহিকতায় তিনি হালিমা খাতুন কলেজ, হালিমা খাতুন মহিলা মাদ্রাসা, জয়নাল আবেদীন আলিম মাদ্রাসা, জয়নাল আবেদীন ল্যাবরেটরি হাইস্কুল এবং হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করি। তার মতে, এই প্রতিষ্ঠানগুলো এলাকার শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বক্তব্যের পর তিনি কলেজের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন, শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করেন এবং কলেজ প্রাঙ্গণে দুটি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মোঃ আজম, বিএনপি নেতা ও সমাজসেবক মোঃ ফজলুর রহমান বাচ্চু মোল্লা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মঞ্জুরুল আলম ফিরোজ, মোঃ শহিদুল হক নাসিম কাজী, পৌর বিএনপির সভাপতি মোঃ মনিরুজ্জামান কবির, যুগ্ম আহ্বায়ক মোঃ সরোয়ার আলম খাঁন, উপজেলা যুবদলের সভাপতি মোঃ শিহাব উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ জসিম খাঁন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ তানজিল হাওলাদার এবং বিএনপির স্থানীয় ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...