বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৩৮
১৭৩
ড. মুহাম্মদ ইউনূস তার নিরপেক্ষতা হারিয়ে কোনো একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়েছেন বলে মন্তব্য করেছেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
তিনি বলেন, যারা রাস্তায় নেমেছিল জীবন দেওয়ার জন্য তাদেরকে আপনি (ড. ইউনূস) উপেক্ষা করে চলবেন! আপনি নিরপেক্ষ নন। আপনি কোনো একটা দলের দিকে ঝুকে পড়েছেন। আপনি জানেন, বাংলাদেশের মানুষ যদি জাগ্রত হয় কোনো জালেমকে কেউ রক্ষা করতে পারবে না।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত এক সমাবেশ থেকে তিনি এই মন্তব্য করেন।
দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে ‘জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ’ এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করীম বলেন, আন্দোলন করেছি আমরা, সংগ্রাম করেছি আমরা, রাস্তায় ছিলাম আমরা। জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আমরা। আর আপনি (ড. ইউনূস) কাদেরকে নিয়ে ঘোরাফেরা করেন? যারা স্পষ্ট বলেছে এই ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে আমরা সম্পৃক্ত নয়, তাদের সাথে? আপনি নিরপেক্ষ নন। আপনি কোনো একটা দলের দিকে ঝুঁকে পড়েছেন।
প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগের বিষয়ে সমাবেশে তিনি বলেন, আজকে প্রতিটা প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে, এটা তো আওয়ামী লীগের এজেন্ডা ছিল। কিন্তু আওয়ামী লীগ এ দেশের মুসলমান এবং ওলামায়ে কেরামের আন্দোলনের কারণে এটা বাস্তবায়ন করতে পারে নাই। তাহলে বুঝা যাচ্ছে, শেখ হাসিনা চলে গেছে, কিন্তু তার আদর্শ বাস্তবায়নের জন্য দোসররা এখনো ঘাপটি মেরে দেশের বিভিন্ন স্থানে বসে আছে।
ফয়জুল করীম বলেন, আপনাকে (ড. ইউনূস) সুখে থাকতে ভূতে কিলায় কেন? আপনি ভালো মানুষ, শিক্ষিত মানুষ, আমাদের দেশের গৌরব। আপনি ভারতের অ্যাজেন্ডা পালন করবেন কেন? এই গান ভারতের কৃষ্টি-কালচার, সংস্কৃতি। এটা বাংলাদেশের মানুষের সংস্কৃতি নয়। বরং এটা আমাদের জন্য হারাম। সুতরাং কোনো অবস্থাতেই জাতীয়ভাবে হারাম চাপিয়ে দেবেন না। দেশের তৌহিদী জনগণ এটা সহ্য করবে না।
ইসলামি আন্দোলনের শীর্ষ এই নেতা বলেন বলেন, গান বাংলাদেশের জাতীয় শিক্ষা নয় এবং এটি মুসলমানদের জন্য হারাম। তিনি এই প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান এবং হুঁশিয়ারি দেন যে, যদি এরপরও গানের শিক্ষক নিয়োগের দুঃসাহস দেখানো হয়, তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তার জবাব দেবে।
তিনি আরও বলেন, আমাদের ধর্মীয় শিক্ষা জাতীয় শিক্ষা। যেহেতু ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হলে কোনো মুসলমান মুসলমানই হতে পারে না, কাজেই জাতীয় শিক্ষা হওয়া উচিত ধর্মীয় শিক্ষা। তাই প্রত্যেকটা প্রতিষ্ঠানে ইসলাম শিক্ষার শিক্ষক নিয়োগ দিতে হবে। যদি নিয়োগ দিতে না চান, তাহলে আমরা সরকারকে বাধ্য করব।
তিনি সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, আজকে বায়তুল মোকাররমের যে সমস্ত মানুষ নামাজ পড়েছেন, যদি আমরা এই মুসল্লিরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করি, তাহলে সাহেব আপনি একদিনও টিকতে পারবেন না।
ফয়জুল করীম বলেন, বাংলাদেশ ৯২ শতাংশ মুসলমানের দেশ। তাই সরকারের উচিত মুসলমানদের আদর্শ ও নীতিকে সামনে রেখে আইন প্রণয়ন করা। কিন্তু দুঃখের বিষয়, অতীতে এদেশে যারাই শাসকরা ছিল, তারা সবসময় ইসলামকে ধ্বংস করার চিন্তাভাবনা করেছে।
এসময় সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত