অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে ফ্রি চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১০

remove_red_eye

৩৮৩

আকবর জুয়েল,লালমোহন : ভোলার লালমোহন পৌরসভার ৮নং ওয়ার্ড ওয়েস্টার্ন পাড়ার সাবেক কমিশনার মো. আমজাদ হোসেন আলম'র উদ্যোগে লাস্ট ড্রেস বাই শওকত এর ব্যবস্থাপনায় ফ্রি চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে লালমোহন ওয়েস্টার্ন পাড়া, ডাকবাংলো ব্রীজের পশ্চিম পাশে ফ্রি চিকিৎসার ক্যাম্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।  
জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মো. শাহীন কতুব'র সঞ্চালনায় এই ক্যাম্পের উদ্বোধন করেন, লালমোহন সরকারি মডেল  মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো.আবদুস সামাদ। 
এসময় এ্যাড. মো. রাজিব হাসনাত শাকিল, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কবির মিয়া, মাও. মো. জাকির হোসেন, মো. কবির জমাদার,  মো. আ: রাজ্জাক হাওলাদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

সাবেক কমিশনার  মো. আমজাদ হোসেন আলম  ও লাস্ট ড্রেস বাই শওকত'র পরিচালক মো. শওকত আরিফ বলেন, আমাদের চার পাশে অসহায় মানুষ আছেন যারা বিভিন্ন রোগে ভুগতেছেন। টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেন না। সে সকল অসহায় গরীব রোগীদের জন্য এই ফ্রি চিকিৎসার আয়োজন করি। আমাদের এখানে প্রতি শুক্রবার সকাল ৯:০০- বিকাল ৫:০০টা পর্যন্ত রোগী দেখবেন। এছাড়া  শনিবার থেকে বৃহস্পতিবার পযর্ন্ত  প্রতিদিন ফ্রি রোগী দেখবেন ডি.এম.এফ.(ঢাকা), বি.এইচ.এস.স:ক:অবসর প্রাপ্ত মেডিকেল অফিসার থানা স্বাস্থ্য কমপ্লেক্স তেজগাঁও, ঢাকা ডা: মো. মাকসুদুর রহমান। এখানে মা-ও শিশু, মেডিসিন, গ্যাস্টোলিভার, বাথ-ব্যাথা, বক্ষবেধি,চর্ম,এলার্জি ও ডায়াবেটিস রোগীদের চিকিৎসা প্রদান করা হবে।


লালমোহন মোঃ ইয়ামিন



আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...