চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২৪
৩৪৪
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো জিয়া স্মৃতি পাঠাগার
চরফ্যাশন প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, পিআর পদ্ধতি দেশের স্বার্থবিরোধী। এ পদ্ধতিতে নির্বাচন দাবী করা অযৌক্তিক। কোনো রাজনৈতিক দল যদি অভিমান করে শুধু পিআর পদ্ধতিতেই নির্বাচনের কথা বলে, তবে তা জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ড হিসেবে গণ্য হবে। তিনি বলেন, আলোচনার টেবিলে ঐক্যমতের ভিত্তিতেই সকল দলের অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে সবাই অংশ নেবে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ব্রজগোপাল টাউন হলে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ১০৩ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে নয়ন বলেন, আগামী নির্বাচনে আল্লাহর রহমতে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। চরফ্যাশনের অনেক শিক্ষার্থী ইতোমধ্যেই দেশের বাইরে পড়াশোনা করছে, নেতৃত্ব দিচ্ছে বিদেশি ছাত্র সংসদেও। তোমাদের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তবে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে আরও বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে।

অনুষ্ঠানে উপজেলা জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আরিফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন আলীঁগাও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তৈয়ুবুর রহমান, কৃতি শিক্ষার্থী সালমান সাজিদ ও নুরুন আশসিফা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়সর আহাম্মদ কমল, সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিন্নাগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী মনজুর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গোফরান মহাজন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, জেলা বিএনপির সদস্য মমিনুল ইসলাম ভুট্টু, উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ বাহার ও উপজেলা যুবদলের সদস্য সচিব জহিদুল ইসলাম রাসেল।
অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ মোসলে উদ্দীন। পরে নয়ন বিকালে উপজেলার আমিনাবাদ, আবুবকর ও ওসমানগঞ্জ ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ করেন।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত