চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৬
৪৩১
এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন থেকে: দক্ষিণাঞ্চলের অন্যতম ব্যস্ত নৌপথ চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাটে নির্মিত তিনতলা বিশিষ্ট আধুনিক লঞ্চ টার্মিনাল উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও ঝুঁকিমুক্ত ভ্রমণ নিশ্চিত করতে ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে এ টার্মিনাল নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়। ধীর গতিতে কাজ চললেও বর্তমানে পুরো প্রকল্পের কাজ শেষ হয়েছে।
চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের বেতুয়া ঘাটে প্রায় সাড়ে ৩ হাজার বর্গফুট আয়তনের ওপর নির্মিত এ টার্মিনালে রয়েছে ভিআইপি ওয়েটিংরুম, বিশ্রামাগার, স্বাস্থ্যসম্মত রেস্টুরেন্ট, আধুনিক স্যানিটেশন ব্যবস্থা এবং বন্দর অফিস। যাত্রীদের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার পাশাপাশি লঞ্চে ওঠানামার জন্য নির্মাণ করা হয়েছে শক্তিশালী গ্যাংওয়ে।
স্থানীয় বাসিন্দা শাহেদ আলী বলেন, টার্মিনাল চালু হলে যাত্রীদের নিরাপত্তা বাড়বে এবং আরামদায়ক ভ্রমণের সুযোগ সৃষ্টি হবে। ব্যবসায়ীরা সহজে ও দ্রুত পণ্য পরিবহন করতে পারবে, যা অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়ক হবে।” ব্যবসায়ী আবুল কালাম জানান, “টার্মিনালের কারণে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, ব্যবসা-বাণিজ্যের গতি বাড়বে এবং যাত্রীদের ভোগান্তি কমে আসবে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি জানান, টার্মিনালের কাজ শেষ হয়েছে এবং নৌ-পরিবহন উপদেষ্টা শিগগিরই এটি উদ্বোধন করবেন। সেপ্টেম্বরের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিএ) বরিশাল বিভাগীয় নির্বাহী প্রকৌশলী মো. রবিউল আলম বলেন, গ্যাংওয়ে সহ ৫ কোটি টাকা ব্যয়ে বেতুয়া আধুনিক লঞ্চ টার্মিনালের নির্মাণকাজ শেষ হয়েছে। যাত্রী সেবার মান বৃদ্ধি এবং নিরাপদ নৌ-যোগাযোগ নিশ্চিত করতে ২৩-২৪ অর্থবছরের প্রকল্পে এ টার্মিনাল বাস্তবায়ন করা হয়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত