বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৭
২৮৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতা বাজারে র্যাব-৮, সিপিএসসি ভোলা ক্যাম্প এবং বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় এক লাখ মিটার সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টা ৫ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতা বাজারস্থ দুটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় প্রায় ৪৫০ বান্ডেলে এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা। তবে জালের মালিককে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঞার উপস্থিতিতে উদ্ধারকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
র্যাব-৮, সিপিএসসি ভোলা ক্যাম্প জানায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে নিষিদ্ধ কারেন্ট জাল এনে স্থানীয় জেলেদের কাছে বিক্রি করে আসছিল। এসব জালের কারণে মা মাছসহ বিভিন্ন প্রজাতির ছোট মাছ নির্বিচারে ধরা পড়ে, ফলে প্রজনন ব্যাহত হয় এবং নদীতে মাছ বড় হওয়ার ক্ষেত্রে গুরুতর সমস্যা সৃষ্টি হয়।
সংস্থাটি আরও জানায়, সরকার ঘোষিত এ ধরনের নিষিদ্ধ জাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত থাকবে।
র্যাব-৮ বলছে, দেশ ও জনগণের জানমাল রক্ষার্থে, অপরাধ দমনে এবং সন্ত্রাস দমনে তাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক