অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বোরহানউদ্দিনে ছেলেকে বাঁচাতে গিয়ে তেঁতুলিয়া নদীতে ডুবে মা নিখোঁজ, স্বজনদের আহাজারি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৭

remove_red_eye

৩১৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদীতে ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলার গংগাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় স্বজনদের আহাজারিতে নদীর তীরের পরিবেশ ভারি হয়ে উঠেছে।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে দিকে ওই এলাকার জসিমের ১৭ বছরের প্রতিবন্ধী ছেলে তানজিল নৌকায় উঠতে গিয়ে বাড়ির পাশের তেঁতুলিয়া নদীতে পড়ে যায়। এসময় ছেলেকে বাঁচাতে মা জেসমিন (৩৬) নদীতে নামলে পানির স্রোতে নদীতে ডুবে যান। আশপাশের লোকজন ছেলেকে জীবিত উদ্ধার করলেও মাকে এখনো খুঁজে পাওয়া যায়নি।
এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নৌকা নিয়ে তেঁতুলিয়া নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। 
বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের ইনচার্জ পরেশ বাবু সাংবাদিকদের জানান, চার ঘণ্টা ধরে অভিযান চালানো হলেও এখনো তাকে উদ্ধার করা যায়নি।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাংবাদিকদের  জানান, ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি পুলিশের একটি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

বোরহানউদ্দিন ভোলা জেলা মোঃ ইয়ামিন

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...