অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলার ১৯ জেলে সাগরে নিখোঁজ, ভারতে আটক হওয়ার আশঙ্কায় স্বজনদের আহাজারি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:০৫

remove_red_eye

৩১৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের ১৯ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে গত ৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এতে করে পরিবারের সদস্যরা চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন পার করছেন। এ ঘটনায় নিখোঁজ এর পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে। পরিবারের সদস্যদের দাবী, নিখোঁজ জেলেদের ভারতে আটক করেছে।

নিখোঁজ জেলেদের স্বজনরা জানান, দীর্ঘদিন পর সাগরে ঝাঁকের ইলিশ ধরা পড়ছিল। এমন সংবাদ পেয়ে গত ৫ সেপ্টেম্বর বিকালে ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্ৰামের ১৯ জেলে সাগরে মাছ ধরতে যায়। তার পর ১২ সেপ্টেম্বর পরিবারের সাথে ফোনে শেষ কথা হয়। কিন্তু এরপর তারা আর ফিরে আসতে পারেনি।

স্বজনদের দাবি, সাগরে মাছ ধরতে গিয়ে ভারতের সংরক্ষিত সুন্দরবন এলাকার ভারতের সীমানায় প্রবেশ করলে ফিশিং বোট, জাল ও কিছু মাছসহ তাদের আটক করা হয়। পরে আটককৃত জেলেদের ভারতের কারাগারে পাঠানো হয়েছে।পরে ভারতীয় একটি ইউটিউব ভিত্তিক সংবাদ মাধ্যমে জানতে পারেন, ভারতে  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করে কারাগারে পাঠিয়েছে। 

ভারতে আটক হওয়া জেলেরা হলেন— মোঃ সফিজল বেপারী, মোঃ শাহে আলম, ছিডু মুন্সি, রাজিব চন্দ্র দাশ, মোঃ আক্তার হোসেন, মোঃ মিন্টু হাওলাদার, মোঃ ফরিদ, মোঃ আলমগীর, মোঃ ফরিদ, মোঃ ইউনুছ, মোঃ বাবুল সরদার, মোঃ নিরব হোসেন, মোঃ ইসমাইল, মোঃ শাহে আলম হাওলাদার, গৌতম চন্দ্র দাস, মোঃ জাকির, মোঃ ছগির সিকদার, মোঃ টুটুল এবং মোঃ শহিদুল ইসলাম। তারা প্রত্যেকেই দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের বাসিন্দা।

ইতিমধ্যে এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জেলেদের স্বজন মোঃ ইব্রাহিম ভোলা সদর থানায় ১৯ জেলে নিঁখোজ উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করেন। এদিকে নিখোঁজ ১৯ জেলে পরিবারের সদস্যরা ভারতে তাদের আটকের খবরে উদ্বেগ-উৎকণ্ঠা দিন পার করছেন। দরিদ্র জেলে পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে ছুটে বেড়াচ্ছেন। অনেকে প্রিয় স্বজনদের জন্য আহাজারি করছেন। অসহায় এই পরিবারগুলো সরকারের সহায়তায় প্রিয়জনদের ফিরে পেতে চান।
জেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সম্পাদক শেখ আল মামুন জানান, ওই জেলেদের সকল তথ্য সংগ্রহ করে তাদের উদ্ধারের জন্য প্রশাসনকে দেয়া হবে যাতে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে।

ভোলা জেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তার  জানান,  তাদের অধিদপ্তর থেকে যতো টুকু সহযোগিতা করা প্রয়োজন তা করা হবে।  

ভোলা জেলা মোঃ ইয়ামিন

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...