বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৭
২৩৭
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য (এমপি) অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশের সরকারি-বেসরকারি খাতে এবং দেশ-বিদেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক শিক্ষার্থীরা অপরিসীম ভূমিকা রেখে যাচ্ছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের আবেগ ও ভালোবাসার জায়গা। এ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় অবদান রাখতে হবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমমনা শিক্ষার্থীদের মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ শাহজাহান।
মিলনমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন ও বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ড. মাহবুবূর রহমানের যৌথ সঞ্চালনায় মিলনমেলায় আরও বক্তব্য রাখেন চবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, চাকসুর সাবেক ভিপি ও কেন্দ্রীয় জামায়াত নেতা অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।
ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, অনেক ঐতিহ্য ও গৌরবের স্মৃতিবিজড়িত আমাদের প্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্ররা আমাদের অহংকার। দেশে-বিদেশে এ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্ররা ছড়িয়ে আছে এবং স্ব স্ব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, দেশ-বিদেশে প্রতিষ্ঠিত সাবেক ছাত্ররা আগামী দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও বর্তমান ছাত্রদের কল্যাণ এবং নানাবিধ সমস্যার সমাধানে এবং সম্ভাবনার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।
জসিম উদ্দিন সরকার বলেন, সাবেক চবিয়ানদের এই আয়োজনে আমরা আবেগাপ্লুত। এই আয়োজন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ রাখতে সহায়তা করবে।
মিলনমেলায় আরও বক্তব্য রাখেন অধ্যাপক আহছানুল্লাহ, চবির সাবেক শিক্ষার্থী ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চবির সাবেক সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক আব্দুল মোমেন, চবি ছাত্রশিবিরিরে সাবেক সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, সাবেক সভাপতি ও কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম, চবি শিবিরের সভাপতি মোহাম্মাদ আলী, চবি শিবিরের সাবেক সভাপতি শরিফ উদ্দিন পাটোয়ারী প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, রাঙ্গামাটি পার্বত্য জেলা আমির অধ্যাপক আব্দুল আলিম, বান্দরবান জেলা আমির মাওলানা আব্দুস সালাম আজাদ, ছাত্রনেতা তানজির হোসেন জুয়েল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মোহাম্মদ ইউনুস, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর কর্মপরিষদ সদস্য ডা. ছিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি এসএম লুৎফর রহমান, কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, সাবেক চবি সভাপতি রাজিফুল হাসান বাপ্পি, বদিউল আলম, আমজাদ হোসেন, সাবেক ছাত্রনেতা গোলাম কবির প্রমুখ
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত