অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

যারা পিআর চায়, তারা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়: হাফিজ ইব্রাহিম

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২৫

remove_red_eye

৬১৯

বোরহানউদ্দিন প্রতিনিধি: বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের (বোরহানউদ্দিন-দৌলতখান) সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন, যারা পিআর চায়, তারা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়।

তিনি বলেন, জামায়াতে ইসলামী নির্বাচন নিয়ে অনীহা প্রকাশ করায় আনুপাতিক বা পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে কি না সে প্রশ্ন এখন জনগণের মাঝে জাগ্রত হয়েছে।

রোববার সকাল ১১টায় বোরহানউদ্দিন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাফিজ ইব্রাহিম আরও বলেন, শুধু বাংলাদেশ নয়, গোটা উপমহাদেশেই পিআর পদ্ধতি অচল। যারা এ পদ্ধতির দাবি তোলে, তারা এই দেশকে নেপাল, সিরিয়া, আফগানিস্তানের মতো অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চায়। ’৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এ দলটি ’২৪ এর গণঅভ্যুত্থানের পর থেকে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন মিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আছমত আলী, মুক্তিযোদ্ধা মো. নাজিমউদ্দিন, আবদুল হক ও ওবায়দুল হক প্রমুখ।

বোরহানউদ্দিন মোঃ ইয়ামিন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...