মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৭
২৮৩
মনপুরা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, দেশের মানুষ আজ ভোটাধিকার ফিরে পেতে মুখিয়ে আছে। অথচ কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতির দাবি তুলে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে যুবদলের নেতা-কর্মীরা এই ষড়যন্ত্র রুখে দেবে।
রোববার বিকেল সাড়ে ৪টায় মনপুরা উপজেলা বিএনপির আয়োজনে হাজিরহাট সদর ও বিচ্ছিন্ন কলাতলী চরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নয়ন চরফ্যাসন-মনপুরা আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।
তিনি আরও বলেন, বাংলাদেশের নাম স্বাধীন রাষ্ট্রের তালিকায় থাকলেও গত ১৬ বছর দেশের মানুষের জীবনে কোনো স্বাধীনতা ছিল না। পার্লামেন্ট ছিল, কিন্তু তার কার্যকারিতা ছিল না। কারণ, সংসদ সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না। নির্বাচন কমিশনও ছিল, কিন্তু মানুষের ভোটাধিকার ছিল না।

পথসভায় উপজেলা যুবদলের আহ্বায়ক ও জেলা যুবদলের সহ-সভাপতি শামসুদ্দিন আহমেদ মোল্লার সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. কামাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আ. রহিম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার কবির, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফয়সালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক