অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় মাসিক জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২০

remove_red_eye

৩৪৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ রবিবার (২১ সেপ্টেম্বর) মাসিক জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক জনাব মোঃ আজাদ জাহান।

সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলা পুলিশ প্রশাসন, শিক্ষা বিভাগ, স্বাস্থ্য বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, জনস্বাস্থ্য প্রকৌশল, এলজিইডি, বিদ্যুৎ বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবা, কৃষি উন্নয়ন, বিদ্যুৎ ও পানিসম্পদ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমসহ বিভিন্ন খাতের কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান সভায় সরকারি বিভিন্ন সেবা যাতে সাধারণ মানুষ দ্রুত ও সহজে পায় সে বিষয়েও সকল কর্মকর্তাকে দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর দ্রুত সমাধানের বিষয়ে প্রস্তাবনা দেন।

উল্লেখ্য, জেলা উন্নয়ন সমন্বয় সভা প্রতি মাসে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে থাকে। এ সভার মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয় করা হয়।

ভোলা সদর মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...