লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২২শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৭
২৫৪
আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৫-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে। লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ এর সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. খলিলুর রহমান-এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, লালমোহন থানার ওসি তদন্ত মো. মাসুদ, পৌরসভা বিএনপির সভাপতি মো. সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটওয়ারী, লালমোহন প্রেসক্লাব সভাপতি সোহেল মো. আজিজ শাহিন, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মো. আজাদুর রহমান, লালমোহন উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি নিরব দে, উপজেলার সব ইউনিয়নের পূজা উদ্যাপন কমিটির সভাপতি-সম্পাদকসহ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
প্রস্তুতি সভার আলোচনায় বক্তারা বলেন, আগামী ২৭ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হয়ে ২ অক্টোবর দশমী পূজার মধ্য দিয়ে শেষ হবে। হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর লালমোহন পৌরসভা ও ইউনিয়নের মোট ১৯ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব হবে। শারদীয় দুর্গা উৎসব সফল করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা থাকলে বা দেখা দিলে সাথে সাথে আইন শৃঙ্খলাবাহিনীকে খবর দেয়ার জন্য বলা হয় এবং পূজা শুরু ও শেষ হওয়া পপর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেক পূজা শান্তিশৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত থাকবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত