অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেওয়ার ৩ দিন পর মায়ের মরদেহ উদ্ধার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৯

remove_red_eye

৩৮০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় তেঁতুলিয়া নদী থেকে প্রতিবন্ধী ছেলেকে বাঁচাতে ঝাঁপ দেওয়ার ৩ দিন পর নিখোঁজ মা জেসমিন বেগমের(৩৮) মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ৯ নাম্বর ওয়ার্ড সংলগ্ন নদীর শিকদার চর এলাকা থেকে তাঁর মৃতদেহ ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, গত শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের তেঁতুলিয়া নদীতে প্রতিবন্ধী ছেলে তানজিল (১৭) পড়ে গেলে তাকে বাঁচাতে নদীতে ঝাপ দেন জেসমিন। স্থানীয় জয়নাল আবেদীন তানজিলকে উদ্ধার করলেও জেসমিন স্রোতের টানে তলিয়ে যান।
এরপর নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তেঁতুলিয়া নদীতে তল্লাশি চালিয়েও তার লাশ উদ্ধার করতে পারেনি। অবশেষে মঙ্গলবার গঙ্গাপুর ইউনিয়নের ৯ নাম্বর ওয়ার্ড সংলগ্ন নদীর শিকদার চর এলাকা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
জেসমিন বেগম উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. জসিমের প্রথম স্ত্রী। জসিম তার দ্বিতীয় স্ত্রীর সাথে ঢাকায় থাকতেন। জেসমিন তার দুই প্রতিবন্ধী সন্তান তানজিল (১৭) ও তিশা (১৪) কে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন।

এদিকে লাশ উদ্ধারের পর জেসমিনের মা কহিনুর ও ভাই মহিউদ্দিন জেসমিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন।
হাকিমউদ্দিন নৌ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মজিবুর রহমান মল্লিক সাংবাদিকদের জানান, লাশ ময়না তদন্তের পর পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

বোরহানউদ্দিন মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...