অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামি শরীফ সাতক্ষীরা থেকে র‌্যাবের হাতে গ্রেপ্তার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৮

remove_red_eye

৩০৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার লালমোহন উপজেলায় বৃদ্ধা আকিমজান কে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী মোঃ শরীফকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর)  ভোররাতে সাতক্ষীরা সদর থানার ভাদড়া মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার বিকালে র‍্যাবের  প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ সেপ্টেম্বর রাতে লালমোহন উপজেলার চরভুতা ইউনিয়নের লেঙ্গুটিয়া গ্রামের তোফাজ্জাল ইসলামের বাড়িতে গিয়ে দুস্কৃতিকারীরা দরজা ভেঙে  তোফাজ্জল ও তার পুত্রবধূ তানিয়াকে অজ্ঞান করে তার দ্বিতীয়  স্ত্রী আকিমজান(৬৫)কে ধারালো অস্ত্র দিয়ে কূপিয়ে হত্যা করা হয়। এসময় নগদ ৮০ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার  লুট করে নেয়া হয়। ওই ঘটনায় নিহতের ছেলে মোঃ জাহাঙ্গীর বাদী হয়ে লালমোহন থানায় হত্যা মামলা করেন। 
এদিকে ঘটনার পর থেকে প্রধান আসামী শরীফ এবং তার সহযোগীরা আত্মগোপনে ছিলেন।
তথ্যপ্রযুক্তি ও স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবস্থান শনাক্ত করে মামলার প্রধান আসামী মোঃ শরীফ (৩০ ) কে র‌্যাব-০৮ এর ভোলা ক্যাম্প ও র‌্যাব -০৬ এর সাতক্ষিরার সদস্যরা যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার সাতক্ষীরা থেকে তাকে গ্রেপ্তার করে।
র‍্যাব জানিয়েছে, প্রধান আসামিকে গ্রেপ্তার করা হলেও অন্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

লালমোহন মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...