অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বরিশালে স্কাউটস উপদল নেতা কোর্সে ভোলার এ রব স্কুলের অংশগ্রহণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:০৫

remove_red_eye

২২২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ স্কাউটস বরিশাল অঞ্চলের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে সোমবার (২২ সেপ্টেম্বর) একযোগে দুটি উপদল নেতা কোর্সের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস বরিশাল অঞ্চলের আঞ্চলিক কমিশনার দেবাশীষ হালদার (এলটি)। এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক সম্পাদক ফারুক আলম (এলটি) ও আঞ্চলিক কোষাধ্যক্ষ এইচ এম জাকির হোসেন (এলটি)।

বাংলাদেশ স্কাউটস বরিশাল অঞ্চলের প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় ৩য় উপদল নেতা কোর্সের কোর্স লিডার ছিলেন আঞ্চলিক উপকমিশনার (প্রোগ্রাম) প্রনব কুমার মন্ডল (এলটি) এবং এক্সটেনশন স্কাউটিং বিভাগের ব্যবস্থাপনায় ৪র্থ উপদল নেতা কোর্সের কোর্স লিডার ছিলেন আঞ্চলিক উপকমিশনার (এক্সটেনশন স্কাউটিং) মো. মনিরুল ইসলাম (এএলটি)।

বরিশাল অঞ্চলের বিভিন্ন জেলা থেকে দক্ষ প্রশিক্ষক, মুক্ত দল ও বিভিন্ন প্রতিষ্ঠানের ৯০ জন স্কাউট (ছেলে-মেয়ে) অংশ নিয়ে কোর্স দু’টি পরিচালিত হচ্ছে। ভোলা জেলা থেকে একমাত্র এ রব স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপ এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছে। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে স্কাউটিং কার্যক্রমে সুনামের সঙ্গে কাজ করছে।

আগামী শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মহাতাবু জলসা ও সনদ বিতরণের মাধ্যমে এ প্রশিক্ষণ কোর্স দু’টির সমাপ্তি হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...