অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

আদম বেপারীর প্রতারণায় সৌদিতে আটকে অসুস্থ ছেলে, দেশে ফেরাতে বাবার সংবাদ সম্মেলন

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০২৫ রাত ১১:২৩

remove_red_eye

৩০৭

ফখরে আজম পলাশ, তজুমদ্দিন থেকে : ভোলা জেলার তজুমদ্দিনে আদম বেপারীর প্রতারণার শিকার হয়ে সৌদি প্রবাসী ছেলেকে ফেরত চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মোঃ বাবুল নামের এক অসহায় পিতা।

সোমবার (তারিখ) দুপুরে তজুমদ্দিন প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বাবুল অভিযোগ করেন, তার ছেলে মোঃ জিহাদকে মিল্লাদ ইন্টারন্যাশনাল এর মাধ্যমে গত ২০২৫ সালের ১১ মার্চ স্থানীয় দালাল মোঃ লিটন দাইমুদ্দির মধ্যস্ততায় সৌদি আরবে পাঠানো হয়। এজন্য লিটন ৭ লক্ষ টাকা নিলেও বৈধ কাগজপত্র সরবরাহ করেনি। ফলে জিহাদ এখন সৌদি আরবে অবৈধভাবে অবস্থান করছেন। তিনি আরও জানান, বর্তমানে তার ছেলে জিহাদ অসুস্থ হয়ে পড়লেও অর্থাভাবে সঠিক চিকিৎসা নিতে পারছেন না। আবার বৈধ কাগজ না থাকায় দেশে ফিরতেও পারছেন না। এতে পরিবার চরম দুর্ভোগে পড়েছে।

অসহায় বাবুল অভিযোগ করে বলেন, “আমার ছেলেকে প্রতারণা করে বিদেশ পাঠানো হয়েছে। এখন ওখানে সে অসুস্থ হয়ে মানবেতর জীবনযাপন করছে। আমি সরকারের কাছে অনুরোধ করছি— যেন দ্রুত আমার ছেলেকে বৈধভাবে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়।”

সংবাদ সম্মেলনে তিনি দালালচক্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং ছেলের নিরাপদ প্রত্যাবর্তনে সরকারি হস্তক্ষেপ কামনা করেন।

তজুমদ্দিন ভোলা জেলা মোঃ ইয়ামিন

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...