অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

নিউইয়র্কে এনসিপির নেতৃবৃন্দের উপরহামলার ঘটনায় ভোলায় প্রতিবাদ সভা বিক্ষোভ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:১৮

remove_red_eye

২৩৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সদস্য সচীব আকতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচীব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর আওয়ামী দোসরদের হামলার ঘটনায় ভোলায় বিক্ষোভ ও প্রতিবাদসভা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ভোলা প্রেসক্লাবের সামনে নেতা-কর্মীরা জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে সমবেত হন।

এ সময় নেতা-কর্মীরা ভোলা প্রেসক্লাবের সামনে প্রতিবাদসভা করেন। সভায় নিউইয়র্কে এনসিপি’র কেন্দ্রীয় নেতাদের উপর হামলার ঘৃণ্য ঘটনায় তীব্র নিন্দা জনানো হয়। এসময় জেলা নেতারা তাদের বক্তব্যে বলেন, যারা জুলাই যোদ্ধাদের উপর এমন বর্বরোচিত হামলার ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নাহলে এনসিপি নেতা-কর্মীরা দেশব্যাপী কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।
আয়োজিত প্রতিবাদসভায় বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভোলা জেলা কমিটির যুগ্ম আহব্বায়ক মো: মাকসুদুর রহমান, যুগ্ম সমন্বয়কারী ইয়াসির আরাফাত, যুগ্ম সমন্বয়কারী শরীফ হাওলাদার, জেলা কমিটির সিনিয়র সদস্য মীর মোশারেফ অমি, নকিবুল ইসলাম, মহিবুল্লাহ মুন্না, রাকিবুল ইসলাম, জহিরুল ইসলাম এবং দলটির অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তির ভোলা জেলা শাখার সদস্য সচিব জহিরুল ইসলাম, জাবেদ মাহমুদ ফিরোজ ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাহিন মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভোলা সদর মোঃ ইয়ামিন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...