অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


বিএনপি ক্ষমতায় এলে আলেমদের মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠায় কাজ করবে : সাবেক এমপি হাফিজ ইব্রাহিম


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:১৯

remove_red_eye

৩৪২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতায় বিশ্বাস করে। বিএনপি ইসলামের পক্ষের দল। বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতা রক্ষায় কাজ করে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দৌলতখান উপজেলার বিভিন্ন মাদ্রাসায় আলেম-ওলামাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এলে আলেম-ওলামাদের মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠায় কাজ করবে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যতবার এসেছে ততবার এ দেশে ইসলামের বিজয় হয়েছে। যতবার বিএনপি ক্ষমতায় এসেছে ততবার আলেম সমাজ নিরাপদে ছিল। স্বৈরাচার আওয়ামীলীগ ক্ষমতায় যতবার এসেছে আলেম সমাজের উপর অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম এর মধ্য দিয়ে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছে। এসময় উপস্থিত ছিলেন হাফিজ ইব্রাহিমের রাজনৈতিক সমন্বয়ক আকবর হোসেন, উপজেলা মার্কাজ মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, যুবদল নেতা মশিউর রহমান লিটন, আবু হেনা রিয়াজ, জহিরুল ইসলাম জহিরসহ বিএনপির নেতৃবৃন্দ।


দৌলতখান বোরহানউদ্দিন ভোলা জেলা মোঃ ইয়ামিন



আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...