বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪
৪১৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার সকল ব্লকে একযোগে আলোক ফাঁদ স্থাপন করেছে কৃষি বিভাগ। এর মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকদের উপকারী ও অপকারী পোকার উপস্থিতি সনাক্তকরণে সহায়তা করা হচ্ছে। পাশাপাশি সঠিক সময়ে করণীয় সম্পর্কে তাদের দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে।
সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মোরশেদুল আলম জানান, আলোক ফাঁদ ব্যবহার করে সহজেই কোন এলাকায় কী ধরনের পোকার আধিক্য রয়েছে তা নির্ণয় করা সম্ভব হয়। এতে সময়মতো পদক্ষেপ নেওয়া যায় এবং অপ্রয়োজনীয় কীটনাশক প্রয়োগ কমে আসে। ফলে একদিকে কৃষকের উৎপাদন খরচ হ্রাস পায়, অন্যদিকে পরিবেশও সুরক্ষিত থাকে।
স্থানীয় কৃষকরা জানান, মাঠে আলোক ফাঁদ স্থাপন করায় তারা এখন সহজেই ক্ষতিকর পোকার আক্রমণ সম্পর্কে জানতে পারছেন এবং কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন। এতে ফসল রক্ষার পাশাপাশি ভালো ফলনের সম্ভাবনা তৈরি হয়েছে।
ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান বলেন, কৃষকদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতন করতে এবং টেকসই কৃষি নিশ্চিত করতে এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত