অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় পার্চিং উৎসব: নিরাপদ ধান উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধকরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৬

remove_red_eye

২৭৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার প্রতিটি ব্লকে আমন ধানের মাঠে পার্চিংয়ের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদনের লক্ষ্যে "পার্চিং উৎসব" অনুষ্ঠিত হয়েছে। কৃষি বিভাগের আয়োজনে এ উৎসবের মাধ্যমে কৃষকদের পার্চিং পদ্ধতির কার্যকারিতা সম্পর্কে অবহিত করা হয় এবং রোগবালাই দমন ও সঠিক কৃষি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে কৃষি কর্মকর্তারা মাঠে বিদ্যমান রোগবালাই সনাক্তকরণ, প্রতিকার এবং ফসলের উৎপাদন বৃদ্ধিতে পার্চিংয়ের গুরুত্ব তুলে ধরেন। তারা জানান, গাছের উঁচু ডাল বা খুঁটি স্থাপন করে সেখানে পাখিদের বসার সুযোগ করে দেওয়া হলে তারা ক্ষতিকর পোকা খেয়ে ফসলকে সুরক্ষা দেয়। ফলে কীটনাশকের ব্যবহার কমে আসে এবং পরিবেশবান্ধব উপায়ে নিরাপদ ধান উৎপাদন সম্ভব হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান বলেন, পার্চিং হলো প্রাকৃতিকভাবে কীট নিয়ন্ত্রণের একটি সহজ ও কার্যকর উপায়। কৃষকদের সচেতন হয়ে নিয়মিত পার্চিং করলে উৎপাদন খরচ কমবে, ফসল হবে বিষমুক্ত ও নিরাপদ।
এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মোরশেদুল আলম, উপজেলা কৃষি বিভাগের সকল উপসহকারী কৃষি কর্মকর্তা এবং স্থানীয় কৃষকবৃন্দ।
কৃষকরা জানান, পার্চিং পদ্ধতি তাদের কাছে নতুন নয়, তবে কৃষি বিভাগের এমন উৎসব তাদের আরও উৎসাহিত করেছে। তারা মনে করেন, এর মাধ্যমে ফসল সুরক্ষার পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্য উৎপাদনও নিশ্চিত হবে।

ভোলা সদর ভোলা জেলা মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...