অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছেন ভোলার সন্তান মোঃ সাদ্দাম

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৪

remove_red_eye

৭৬০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছেন ভোলার সন্তান মোঃ সাদ্দাম। তিনি ২০২১-২২ সেশনের পরীক্ষা- ২০২৩ প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ থেকে এমন সাফল্য অর্জন করেছেন। গত ২২ সেপ্টেম্বর সোমবার তার মাস্টার্স পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। 
মোঃ সাদ্দামের এমন অসামান্য ফলাফলের পেছনে তার মা নুর নাহার এবং পিতা মরহুম মোঃ ছিদ্দিক এর অবদান সবচেয়ে বেশি। এর পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সহপাঠী এবং স্কুল ও কলেজ জীবনের  শিক্ষকদের অবদানের কথা স্মরণ করেন। 
ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্য সদুরচর বদ্দার বাড়ির মরহুম মোঃ ছিদ্দিক এবং নুর নাহার বেগমের সন্তান মোঃ সাদ্দাম ১৯৯৮ সালে জন্ম গ্রহণ করেন। তিনি ১৮৮ নং মধ্য সদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পড়া শেষ করে, জাঙ্গালিয়া স্কুল এন্ড কলেজ থেকে ২০১৪ সালে এসএসসি পাশ করেন। এরপর ভোলা সরকারি কলেজ থেকে ২০১৬ সালে এইচএসসি পাশ করে ২০১৭-১৮ সেশনে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে "প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান" বিভাগে ভর্তি হন।  ২০২১ সালের অনার্স পরীক্ষায় সাদ্দাম প্রথম বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেন। তার সিজিপিএ ৩.৮৪। এরপর ২০২১-২০২২ সেশনে ওই বিশ্ববিদ্যালয়ে একই বিষয়ে ২০২৩ সালের মাস্টার্স পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করেন। মাস্টার্সে তার সিজিপিএ ৩.৮৫। 
বর্তমানে তিন ক্যান্সার এবং নিউরাল ডিজিজ বিষয়ক গবেষণার সাথে যুক্ত আছেন। পাশাপাশি  ভোলার নাজিউর রহমান কলেজের অতিথি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। যথাযথ সুযোগ পেলে উচ্চ শিক্ষার জন্য বিদেশে পারি জমানোর স্বপ্ন দেখছেন অপার সম্ভাবনাময় এই মেধাবী শিক্ষার্থী।

ভোলা জেলা মোঃ ইয়ামিন

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

আরও...