বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৫শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১২
২৪৭
উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে
মোঃ মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে ভিক্ষুকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
ভিক্ষাবৃত্তি ছেড়ে কর্মসংস্থানের লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার সম্প্রসারিত ভবনের নীচ তলায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মোঃ রায়হান - উজ্জামান এর সভাপতিত্বে ৫ জন ভিক্ষুকের মাঝে এ কর্মসংস্থানের সহায়ক নতুন ভ্যানগাড়ি ও চায়ের দোকান পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবসায়ীক সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিয়া মোঃ মন্জুর এলাহি মোঃ আল আমিন এর উপস্থিতিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ভিক্ষুকদের কর্মসংস্থানের জন্য সহায়ক ভূমিকা পালন করার লক্ষ্যে আবেদনের পরিপ্রেক্ষিতে ভিক্ষুকদের পরিবারের মাঝে এগুলো বিতরণ করা হয়েছে।
এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা পিআইও কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ প্রশাসক, সাংবাদিক সহ আরও অনেকে।
এ-সময় ভিক্ষুকরা তাদের অভিব্যক্তি প্রকাশ করে বলেন, ভিক্ষাবৃত্তি করে এতদিন আমরা চললেও এখন আর কারো কাছে হাত পাতা লাগবে না। এখন আমরা কর্ম করেই চলতে পারব ইনশাআল্লাহ।
তারা বলেন, উপজেলা নির্বাহী অফিসার এবং সমাজ সেবা অফিসারদের মাধ্যমে পাওয়া সরকারের এ সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে।
আমরা স্যারদের জন্য দোয়া করি।
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক