অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


বোরহানউদ্দিনে ভিক্ষুকদের কর্মসংস্থানের উদ্যোগ


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১২

remove_red_eye

২৮৯

উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে

 

মোঃ মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে ভিক্ষুকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

ভিক্ষাবৃত্তি ছেড়ে কর্মসংস্থানের  লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার সম্প্রসারিত ভবনের নীচ তলায় বোরহানউদ্দিন  উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মোঃ রায়হান - উজ্জামান এর সভাপতিত্বে ৫ জন ভিক্ষুকের মাঝে এ কর্মসংস্থানের সহায়ক নতুন ভ্যানগাড়ি ও চায়ের দোকান পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবসায়ীক সামগ্রী  বিতরণ করা হয়।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিয়া মোঃ মন্জুর এলাহি মোঃ আল আমিন এর উপস্থিতিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে  ভিক্ষুকদের কর্মসংস্থানের জন্য সহায়ক ভূমিকা পালন করার লক্ষ্যে  আবেদনের পরিপ্রেক্ষিতে  ভিক্ষুকদের  পরিবারের মাঝে এগুলো  বিতরণ করা হয়েছে।

এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা পিআইও কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ প্রশাসক, সাংবাদিক   সহ আরও অনেকে।

এ-সময় ভিক্ষুকরা তাদের অভিব্যক্তি প্রকাশ করে বলেন, ভিক্ষাবৃত্তি করে এতদিন আমরা চললেও এখন আর কারো কাছে হাত পাতা লাগবে না। এখন আমরা কর্ম করেই চলতে পারব ইনশাআল্লাহ।
তারা বলেন,  উপজেলা নির্বাহী অফিসার এবং সমাজ সেবা অফিসারদের মাধ্যমে পাওয়া সরকারের এ সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে।
আমরা স্যারদের জন্য দোয়া করি।


বোরহানউদ্দিন মোঃ ইয়ামিন



আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...