অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশন বাজারে অবৈধ মোটরসাইকেল ও ফুটপাত দখলে ভোগান্তিতে পথযাত্রীরা

এ আর সোহেব চৌধুরী

প্রকাশিত: ৮ই আগস্ট ২০২০ রাত ০৯:৫৯

remove_red_eye

১২৫৬

এ আর সোহেব চৌধুরী ,চরফ্যাশন : ভোলার চরফ্যাসন উপজেলার সড়কগুলো অবৈধ মোটর সাইকেল,সিএনজি, রিক্সা ও ভ্রাম্যমান হকারদের দখলে। ফলে চরফ্যাশন সদরের যানজট নিয়ন্ত্রণ করতে হিমসিম খেতে হচ্ছে দায়িত্বরত ট্রাফিকদের। চরফ্যাসন বাজারে অসাধু ইজারাদারদের কারণে ফুটপাতে বসা হকার ব্যবসায়ী ও পৌর শহরে মোটর সাইকেল এবং রিএক্সার অবৈধ পার্কিংএ সদর রোড, থানারোড, বটতলা, জ্যাকব এভিনিউ, চালপট্টি এবং গ্রীন রোডসহ  প্রায় সকল গুরুত্বপূর্ণ সড়কে যানজট লেগেই থাকে।

দু'পাশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা শত শত অবৈধ দোকান থেকে দৈনিক টাকা উত্তোলনসহ  মাসে লাখ লাখ টাকা গুনে নেয়ার অভিযোগ রয়েছে একাধিক সিন্ডিকেটের বিরুদ্ধে। অন্যদিকে অবৈধ দোকানপাট বসিয়ে  ফুটপাত দখলেই শেষ নয়, সদররোড টিবি স্কুল থেকে হাসপাতাল সড়ক পর্যন্ত রিক্সা, হোন্ডা, বোরাক,নসিমন করিমন সিএনজি, মাইক্রোবাস, ট্রাক সমিতির মাধ্যমে স্থায়ীভাবে স্টোপিজের মত সড়ক দখল করে আছে। ফলে  সদররোডে যানজট লেগেই থাকে ঘন্টার পর ঘন্টা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, আমরা চরফ্যাশনের ৪ থানার পুলিশ প্রশাসনকে নিয়ে ৪বার অভিযান চালিয়ে সড়ক দখল মুক্ত করিয়েছি। এরপরেও অদৃশ্য ইশারায় বারবার ফুটপাত দখল হচ্ছে। এছাড়াও অবৈধ হোন্ডাসহ অন্যান্য যানের বিরুদ্ধে একাধিকার অভিযান চালিয়েছি এবং অভিযান অব্যাহত থাকবে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...