এ আর সোহেব চৌধুরী
প্রকাশিত: ৮ই আগস্ট ২০২০ রাত ০৯:৫৯
১২৭০
এ আর সোহেব চৌধুরী ,চরফ্যাশন : ভোলার চরফ্যাসন উপজেলার সড়কগুলো অবৈধ মোটর সাইকেল,সিএনজি, রিক্সা ও ভ্রাম্যমান হকারদের দখলে। ফলে চরফ্যাশন সদরের যানজট নিয়ন্ত্রণ করতে হিমসিম খেতে হচ্ছে দায়িত্বরত ট্রাফিকদের। চরফ্যাসন বাজারে অসাধু ইজারাদারদের কারণে ফুটপাতে বসা হকার ব্যবসায়ী ও পৌর শহরে মোটর সাইকেল এবং রিএক্সার অবৈধ পার্কিংএ সদর রোড, থানারোড, বটতলা, জ্যাকব এভিনিউ, চালপট্টি এবং গ্রীন রোডসহ প্রায় সকল গুরুত্বপূর্ণ সড়কে যানজট লেগেই থাকে।
দু'পাশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা শত শত অবৈধ দোকান থেকে দৈনিক টাকা উত্তোলনসহ মাসে লাখ লাখ টাকা গুনে নেয়ার অভিযোগ রয়েছে একাধিক সিন্ডিকেটের বিরুদ্ধে। অন্যদিকে অবৈধ দোকানপাট বসিয়ে ফুটপাত দখলেই শেষ নয়, সদররোড টিবি স্কুল থেকে হাসপাতাল সড়ক পর্যন্ত রিক্সা, হোন্ডা, বোরাক,নসিমন করিমন সিএনজি, মাইক্রোবাস, ট্রাক সমিতির মাধ্যমে স্থায়ীভাবে স্টোপিজের মত সড়ক দখল করে আছে। ফলে সদররোডে যানজট লেগেই থাকে ঘন্টার পর ঘন্টা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, আমরা চরফ্যাশনের ৪ থানার পুলিশ প্রশাসনকে নিয়ে ৪বার অভিযান চালিয়ে সড়ক দখল মুক্ত করিয়েছি। এরপরেও অদৃশ্য ইশারায় বারবার ফুটপাত দখল হচ্ছে। এছাড়াও অবৈধ হোন্ডাসহ অন্যান্য যানের বিরুদ্ধে একাধিকার অভিযান চালিয়েছি এবং অভিযান অব্যাহত থাকবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত