অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে প্রধান শিক্ষকের হামলায় দপ্তরী আহত, হাসপাতালে ভতি

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২০

remove_red_eye

২২৫

চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ঝাল মুড়ি বিক্রেতার হামলার শিকার ওই বিদ্যালয়ের দপ্তরী শ্যামল চন্দ্র দাশ গুরুতর আহত হয়ে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিদ্যালয়ের বাহিরে এবং প্রধান শিক্ষকের কক্ষে এ হামলার ঘটনা ঘটেছে বলে দপ্তরী শ্যামল চন্দ্র দাস অভিযোগ করেন। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঝালমুড়ির দোকানের মালামাল রাখার জন্য এক বছর আগে প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের নির্দেশে দোকানী হোসেনকে বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণী কক্ষের চাবি দেন দপ্তরী শ্যামল চন্দ্র দাস। সম্প্রতি তিনি জানতে পারেন হোসেনের ছেলে শামিম স্কুলের ওই রুমে রাতে আজে বাজে লোক নিয়ে আড্ডা দেন এবং জুয়া খেলেন। বিষয়টি তিনি প্রধান শিক্ষককে জানালেও কোন গুরুত্ব দেননি।
বৃহস্পতিবার সকালে দপ্তরী শ্যামল চন্দ্র দাস ঝাল মুড়ি বিক্রেতা হোসেনের কাছে চাবি চাইলে হোসেন এবং তার ছেলে শামীম তাকে মারধর করেন।এসময় তাদের কবল থেকে রক্ষা পেতে শ্যামল দৌড়ে প্রধান শিক্ষকের কক্ষে  আশ্রয় নিয়ে তাকে রক্ষায় সহায়তা চান। কিন্ত  প্রধান শিক্ষক নিজাম উদ্দিন ক্ষিপ্ত হয়ে কাচের গ্লাস দিয়ে তার হাতে আঘাত করেন এতে গ্লাস ভেঙ্গে তার হাত কেটে যায়।
প্রধান শিক্ষক নিজাম উদ্দিন বলেন, আমি তাকে গ্লাস দিয়ে আঘাত করেছি এতে তার হাত কেটেছে এ অভিযোগ সঠিক নয়,শ্যামল পাশের রুমে গিয়ে গ্লাস দিয়ে নিজের হাত নিজে কেটেছে।
ঝালমুড়ি বিক্রেতাকে বিদ্যালয় কক্ষের চাবি আমার নির্দেশে দেয়নি, শ্যামল সকালে আসতে পারেনা একারণে সে হোসেনকে চাবী দিয়েছে, এজন্য সে দায়ী।
ঝাল মুড়ি বিক্রেতা হোসেনের কাছে শ্যামলের উপর হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এব্যাপারে প্রধান শিক্ষকের সাথে কথা বলেন আমি অসুস্থ্য কথা বলতে পারবো না।
চরফ্যাশন হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জাহিদ হোসেন জানান, শ্যামলের ডান হাত দুই ইঞ্চি পরিমান কাটা গেছে,৫টি সেলাই দেয়া হয়েছে। এছাড়াও তার শরীরে মারধরের একাধিক চিহ্ন আছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মোঃ ইয়ামিন চরফ্যাসন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...