অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

অসহায় কর্মহীণদের স্বাবলম্বী করতে বোরহানউদ্দিন ইউএনও'র ব্যতিক্রমী উদ্যোগ

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৩

remove_red_eye

২৬০

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে অসহায় কর্মহীণদের স্বাবলম্বী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মো. রায়হান-উজ্জামান। ওই উদ্যোগের অংশ হিসেবে তিনি ৫ জন অসহায় কর্মহীণ ব্যক্তিকে দুইভাবে স্বাবলম্বী করার সিদ্ধান্ত নেন। সক্ষমতা বিচারে দুইজনকে দেয়া হয়েছে দুইটি ভ্যানগাড়ি(প্যাডেল চালিত) এবং তিনজনকে চায়ের দোকান করার প্রয়োজনীয় মালামাল দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে উপজেলা প্রশাসন ও  সমাজসেবা কার্যালয়ের ভিক্ষুক পূর্ণবাসন কর্মসূচির আওতায় ৫ জন কর্মহীণদের হাতে ভ্যান ও মালামাল হস্তান্তর করা হয় উদ্যোগ নেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান-উজ্জামান বলেন,‘সমাজের অনেক মানুষ বিভিন্ন কারণে কর্মহীন হয়ে পড়েন। আমরা চাই, তাঁরা পূনরায় নিজ পায়ে দাঁড়াতে সক্ষম হোক। দেখা গেছে নগদ অর্থ সাহায্য করলে -তা সাথে সাথে খরচ হয়ে যায়’ কর্মহীণ সিডু মিয়া  বলেন,‘অনেক দিন বেকার ছিলাম। নিজের কিছু করার সামর্থ্য ছিল না। এখন একটা ভ্যানগাড়ি পেয়েছি। এখন অন্যের কাছে হাত না পেতে -নিজে রোজগার করে সংসার চালাতে পারব।

ঝন্টু মিয়া বলেন,‘দীর্ঘদিন কাজকর্ম ছাড়া ছিলাম। দোকান দেওয়ার মতো পুঁজি ছিল না। এখন নতুন মালামাল নিয়ে দোকান সাঁজিয়ে পরিশ্রম করে আয় করবো।’
বিতরণ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিয়া মঞ্জুর এ- এলাহি আল-আমিন, উপজেলা কৃষি অফিসার গোবিন্দ  মন্ডল, শিক্ষা অফিসার  মো. নাজমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বোরহানউদ্দিন মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...