বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৬শে সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৩
২৩৫
বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে অসহায় কর্মহীণদের স্বাবলম্বী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মো. রায়হান-উজ্জামান। ওই উদ্যোগের অংশ হিসেবে তিনি ৫ জন অসহায় কর্মহীণ ব্যক্তিকে দুইভাবে স্বাবলম্বী করার সিদ্ধান্ত নেন। সক্ষমতা বিচারে দুইজনকে দেয়া হয়েছে দুইটি ভ্যানগাড়ি(প্যাডেল চালিত) এবং তিনজনকে চায়ের দোকান করার প্রয়োজনীয় মালামাল দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের ভিক্ষুক পূর্ণবাসন কর্মসূচির আওতায় ৫ জন কর্মহীণদের হাতে ভ্যান ও মালামাল হস্তান্তর করা হয় উদ্যোগ নেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান-উজ্জামান বলেন,‘সমাজের অনেক মানুষ বিভিন্ন কারণে কর্মহীন হয়ে পড়েন। আমরা চাই, তাঁরা পূনরায় নিজ পায়ে দাঁড়াতে সক্ষম হোক। দেখা গেছে নগদ অর্থ সাহায্য করলে -তা সাথে সাথে খরচ হয়ে যায়’ কর্মহীণ সিডু মিয়া বলেন,‘অনেক দিন বেকার ছিলাম। নিজের কিছু করার সামর্থ্য ছিল না। এখন একটা ভ্যানগাড়ি পেয়েছি। এখন অন্যের কাছে হাত না পেতে -নিজে রোজগার করে সংসার চালাতে পারব।

ঝন্টু মিয়া বলেন,‘দীর্ঘদিন কাজকর্ম ছাড়া ছিলাম। দোকান দেওয়ার মতো পুঁজি ছিল না। এখন নতুন মালামাল নিয়ে দোকান সাঁজিয়ে পরিশ্রম করে আয় করবো।’
বিতরণ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিয়া মঞ্জুর এ- এলাহি আল-আমিন, উপজেলা কৃষি অফিসার গোবিন্দ মন্ডল, শিক্ষা অফিসার মো. নাজমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক