বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৮
২৬৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : পি আর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড, জুলাই সনদ প্রণয়ন, ফ্যাসিষ্ট জুলুম নির্যাতন ও গণহত্যার বিচার, জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলটি শুক্রবার বিকালে ভোলা শহরের কালীনাথ রায়ের বাজার থেকে শুরু হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে বাংলা স্কুল মোড়ে এসে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে ভোলা জেলা জামায়াতের আমির মাস্টার জাকির হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভোলা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা কর্ম পরিষদ সদস্য মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসেন, ভোলা সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসেন, পৌর আমির জামাল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশের ছাত্র জনতা ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনাকে যেই উদ্দেশ্যে তাড়িয়েছে এবং ডঃ ইউনুসের নেতৃত্বে এ সরকারকে যে কারণে বসিয়েছে সেই সুফল এখনো বাংলাদেশের মানুষ ভোগ করতে পারে নি। যার কারনেই বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ দফা দাবী নিয়ে আবার রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। আমরা আশা করছি আগামী নির্বাচনে পিআর পদ্ধতিতে হবে। পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড, জুলাই সনদ প্রণয়ন, ফ্যাসিষ্ট হাসিনার জুলুম, নির্যাতন ও গণহত্যার বিচার এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করবেন সরকার এই দাবিও জানাচ্ছি। এছাড়াও ভোলার বিভিন্ন উপজেলায় এক ই দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত