অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে জামায়াতের বিক্ষোভ মিছিল

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৫

remove_red_eye

৪৭৭

জুলাই সনদের আইনি ভিত্তি ও পি আর পদ্ধতিসহ ৫ দফা দাবি

দৌলতখান সংবাদদাতা : জুলাই সনদের আইনি ভিত্তি  ও জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে পি আর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে  দাবিতে  ভোলার দৌলতখানে  বিক্ষোভ  মিছিল ও সমাবেশ  করেছে জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর)  বিকাল ৫ টায় দৌলতখান জামায়াতে ইসলামীর  কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ  মিছিল  বের করা  হয়।  মিছিলটি দৌলতখান  পৌরশহরের  প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সেলিম চত্বরে  সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।   উপজেলা জামায়াতের সেক্রেটারি আশরাফ উদ্দিন ফারুকের সঞ্চালনায়  সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য উপাধ্যক্ষ মাওলানা ওলিউল্লাহ কবির। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,  জামায়াতের দৌলতখান 
উপজেলা  আমির হাসান তারেক প্রমুখ।
এসময় উপজেলা তারবিয়াত সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা বায়তুলমাল সম্পাদক ওলিউল্লাহ ফয়েজ, উপজেলা মানবসম্পদ সম্পাদক আবুল কালাম আজাদসহ প্রমুখ উপস্থিত ছিলেন। 
সভায় বক্তারা বলেন,  জুলাই  জাতীয় সনদের  ভিত্তিতে  আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে উভয়কক্ষে পি আর পদ্ধতি চালু করতে   হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের সব জুলুম নির্যাতন,  গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। স্বৈরাচারের  দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ  করতে হবে।

দৌলতখান মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...