বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৪
১২৩
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘নির্বাচনের আগেই কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে।’
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের মকবুলার রহমান সরকারি কলেজে এক বিতর্ক উৎসব শেষে গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সর্বশেষ বলেছে, তারা শাপলা প্রতীক দিবে না। এবং এর কারণও ব্যাখ্যা করবে না। আসলে তাদের কাছে যৌক্তিক আইনগত কোনো কারণ নেই। এজন্য তারা ব্যাখ্যা করতে পারছে না। নিশ্চয়ই তারা কোনো চাপে এ শাপলা মার্কা দিচ্ছে না। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নির্বাচন কমিশনের মতো স্বাধীন একটি প্রতিষ্ঠান যদি মার্কা দেওয়া নিয়ে চাপের কাছে পরাজিত হয় তাহলে নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। আমরা শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করার আবেদন করেছি। যেহেতু আইনগত কোনো বাধা নেই আমরা আশা করি এনসিপি শাপলা প্রতীক পাবে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড। আওয়ামী লীগ তাদের পাচার করা টাকা পাঠিয়ে মাঝে মধ্যে টোকাই মিছিল দেওয়াচ্ছে। এগুলো আওয়ামী লীগের মিছিল না। অনেক সময় বড় ভাব নিয়ে বলা হয় আওয়ামী লীগ ৩০ শতাংশ বা ৫০ শতাংশ। আসলে এতো লোক কোনো কালেই ছিল না।
গণঅধিকার পরিষদ ও এনসিপি একীভূত করা সম্পর্কে তিনি বলেন, আমরা যেহেতু সমমনা ও কাছাকাছি আদর্শের, কাছাকাছি বয়সের তরুণ প্রজন্মের রাজনৈতিক দল। আমরা সবার সঙ্গে কথা বলছিলাম কিভাবে নির্বাচনে একসঙ্গে লড়াই করা যায়। বাংলাদেশের মানুষ এ তরুণ প্রজন্মকে একসঙ্গে ইউনাইটেড দেখতে চায়। এ বিষয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে। এটি পজিটিভভাবে এগিয়ে যাচ্ছে।
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক