বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৭
২৫১
বাংলাদেশে আর চেতনার ব্যবসা চলবে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘একাত্তরের চেতনা ব্যবসা দেশের মানুষ ধারণ করেনি। তেমনি জুলাইয়ের চেতনাও যেন কেউ বিক্রি না করে।’
শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘একাত্তরের চেতনা ব্যবসা করতে করতে শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছে। দলটির রাজনীতির মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে। একাত্তরের চেতনা ব্যবসা দেশের মানুষ ধারণ করেনি। তেমনি জুলাইয়ের চেতনাও যেন কেউ বিক্রি না করে। মানুষ এখন ভাষণ আর শোষণের রাজনীতি পছন্দ করে না।’
যারা জান্নাতের টিকিট বিক্রি করতে চাইছে তারা ধর্ম ব্যবসায়ী মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চাওয়াদের ভোটের মাধ্যমে জবাব দিতে হবে।’
সালাহউদ্দিন আহমেদের অভিযোগ, ‘কিছু রাজনৈতিক দল ও মিডিয়া নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আমরা বিশ্বাস করি, মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাওয়ার মাধ্যমেই সকল ষড়যন্ত্র প্রতিহত করবে।’
দেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত জানিয়ে তিনি বলেন, ‘ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে যে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ হবে, তার নেতৃত্ব দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য মুখিয়ে আছে। আমাদের আহ্বান, তরুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক।’
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস লুটপাট ও দুর্নীতির ইতিহাস। ভোটচুরি, গণতন্ত্র হরণের ইতিহাস। যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, যারা গুম, খুন, হত্যাকাণ্ড ঘটিয়েছে- বিএনপি তাদের বিচার করবেই। বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। এই দফাগুলো বাস্তবায়ন করলে মানুষের সকল প্রত্যাশা পূরণ হবে বলে আমরা বিশ্বাস করি।’
বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে জানিয়ে তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সকলে ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না।’
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত