লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:২৮
২৫৭
আকবর জুয়েল, লালমোহন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সফল মন্ত্রী মেজর (অ:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এর নির্দেশে লালমোহন উপজেলার গুরুত্বপূর্ণ বাজার গুলোতে সপ্তাহে ১দিন আল মদিনা ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনায় এলাকার গরীব ও অসহায় রোগীদের জন্য চিকিৎসার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে চতলা বাজারের ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপির পূর্ব শাখার অফিসে এই ফ্রি মেডিকোল ক্যাম্পের উদ্বোধন করেন,ধলীগৌরনগর ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ করিম নিরব।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায়,বক্তারা বলেন,এটি একটি নদীমাতৃক এলাকা এখানের অধিকাংশ মানুষ অসহায় ও হতদরিদ্র হওয়ায় তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়েও টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেনা। সে সকল অসহায় গরীব রোগীদের জন্য এই ফ্রি চিকিৎসাটি অত্যান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা।
এদিন সারা দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করা হয়। প্রায় দুই শতাধিক মানুষকে ব্যবস্থাপত্রসহ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
আল মদীনা ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমজাদ খান জুলহাস জানান,লালমোহন উপজেলার গুরুত্বপূর্ণ বড় বড় বাজার গুলোতে গিয়ে সপ্তাহে ১দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করবেন আমাদের ডাক্তারগন।

মেডিকেল ক্যাম্পে ফ্রি রোগী দেখবেন,ডাঃ অনিক বিশ্বাস এমবিবিএস (এনএমসি) এফসিপিএস, এফপি (নিউরোলজি) সিসিডি (বারডেম)।তিনি যেসকল রোগীর চিকিৎসা দিয়ে থাকেন,মেডিসিন, নিউরোলজি, স্ট্রোক, মৃগীরোগ, মাইগ্রেন, ডায়াবেটিস, বক্ষব্যাধি,পরিপাকতন্ত্র, বাতব্যাথা, হৃদরোগ, চর্ম ও যৌন এবং হরমোন রোগ।
এছাড়াও ডাঃ অয়ন্তী খাঁ দিপা, এমবিবিএস (আর ইউ), পিজিটি (গাইনী এন্ড অবস্) সিসিডি (বারডেম), ডিএমইউ (আল্ট্রাসনোগ্রাম)। তিনি যেসকল রোগীর চিকিৎসা দিয়ে থাকেন , গাইনী, প্রসূতি, বন্ধ্যাত্ব, শিশু, ডায়াবেটিস, মেডিসিন এবং স্ত্রীরোগ ও সনোলজিস্ট সার্জন।
এসময় অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন,ধলীগৌরনগর ভোটমডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা মোঃ মাহমুদুল হক, লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ রেজাউল করিম খোকন মহাজন। ধলীগৌরনগর উত্তর বাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল বিশ্বাস ও ধলীগৌরনগর ইউনিয়নের সাবেক ছাত্রদলের সভাপতি তামিম মহাজন প্রমুখ।
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক