অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৩৪

remove_red_eye

২৯৭

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবীতে 
 
এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চল টিম সদস্য ভোলা জেলার সাবেক আমির ও ভোলা-৪(চরফ্যাশন মনপুরা) আসনের জামায়াতের মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী  অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, অন্তর্বর্তী সরকারকে মনে রাখতে হবে তারা ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসেছে, ওয়াদা দিয়েছে জুলাই গণহত্যার বিচার করার। কিন্তু তারা  ফ্যাসিস্ট বিরোধী ছাত্র জনতাকে হতাশ করেছে, জুলাই গণহত্যার বিচার না করেই জাতীয় নির্বাচন করতে চাচ্ছে। 
তিনি শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে চরফ্যাশন সদর রোডে কেন্দ্রীয় জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি'র বক্তব্যে এ কথা বলেন। 
মাওলানা মোস্তফা কামাল আরো বলেন, দেশের মানুষ তাদের ভোটের নিরাপত্তার জন্য পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন চায়। তিনি বলেন,  জাতীয় পার্টি সহ ১৪ দল আওয়ামী লীগের একতরফা নির্বাচনের অংশীদার ছিলো, তারা  বিরোধী দল ছিলো, একই সাথে মন্ত্রীত্ব নিয়ে আওয়ামী লীগ সরকারের অংশীদার ছিলো। ফ্যাসিবাদের অংশীদার হিসেবে জাতীয় পার্টি ও ১৪ দলের শরীকদের নিষিদ্ধ করতে হবে।  মোস্তফা কামাল বলেন, নির্বাচনী ফিল্ড এখনো সবদলের জন্য উপযোগী নয়। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে সরকারকে নির্বাচন  দিতে হবে। 
মিছিল সমাবেশে চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামী'র আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সুপ্রীম কোর্টের (আপিল বিভাগ) আইনজীবী এডভোকেট পারভেজ হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা উত্তরের সভাপতি মাওলানা মহিবুল্লাহ। এ সময় উপজেলা ও পৌর জামায়াতের কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মোঃ ইয়ামিন চরফ্যাসন জামায়াতে ইসলামী

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...