বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০২৫ রাত ১০:৫৯
৪৪৮
বোরহানউদ্দিনে ১৩২ জন শিক্ষকদের সংবর্ধণা অবসরপ্রাপ্ত ৭০ জন শিক্ষক কর্মচারীদের সন্মাননা প্রদান
বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে উপজেলার মাদরাসাসমুহে এনটিআরসিএ কর্তৃক নিয়োগপ্রাপ্ত ১৩২ জন শিক্ষকদের সংবর্ধণা ও বিগত পাঁচ বছরে অবসরপ্রাপ্ত ৭০ জন শিক্ষক-কর্মচারীদের সন্মাননা প্রদান ও ২ দফা দাবী বাস্তবায়নের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল দশটায় বোরহানউদ্দিন মডেল মসজিদ হল রুমে দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের একমাত্র অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের বোরহানউদ্দিন উপজেলা শাখার উদ্যোগে ওই অনষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল অঞ্চলের সমন্বয় কমিটির সদস্য সচিব মাও. মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম।
প্রধান অতিথির বক্তৃতায় মাও. মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম বলেন,‘বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন শিক্ষকদের দাবি আদায়ে ধারাবাহিক ভাবে
নিয়মতান্ত্রিক আন্দোলন করে যাচ্ছে। বর্তমান অর্ন্তর্বতী সরকারের শিক্ষা উপদেষ্টার নিকট গত বছরের ২০ অক্টোবর মাদরাসা অঙ্গনে বিদ্যমান সমস্যাবলী ও সমাধানের প্রস্তাবনা লিখিত ভাবে পেশ করা হয়। এতে জোড়ালোভাবে উল্লেখ করা হয় বেসরকারি শিক্ষক-কর্মচারীগণ নানামুখী সমস্যায় জর্জরিত। বেতন বৈষম্য ও সুযোগ সুবিধা বঞ্চিত। পদবি সমস্যা, যেমন অধ্যাপক ও সহযোগী অধ্যাপক নেই।
বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা নাম মাত্র। উৎসব ভাতা স্কেল অনুযায়ী না পাওয়া, অবসর ভাতা সময়মত না পাওয়া। তিনি আরো বলেন,‘এসকল সমস্যা সমাধানের জন্য জমিয়াতুল মোদাররেছীনের প্রস্তাবনা ছিল বেসরকারি শিক্ষক-কর্মচারিগণের চাকুরী জাতীয়করনের আওতাভুক্ত করা না হওয়া পর্যন্ত বাড়িভাড়া,মেডিকেল ভাতা,উৎসব ভাতা বৃদ্ধি করা এবং অতি দ্রুত সময়ে অবসর ও কল্যাণ ভাতা প্রদানের ব্যবস্থা করা।’তিনি অনতিবিলম্বে শিক্ষকদের ২০ শতাংশ বাড়িভাড়া ও ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদানের দাবি জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ভোলা জেলা সহ সভাপতি ও লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো.মোশাররফ হোসাইন ভোলা জেলা সহ সভাপতি ও দিদারুল্লাহ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সামাদ।
স্বাগত বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সহ সভাপতি ও অধ্যক্ষ মজমের হাট ফাজিল মাদরাসা মাওলানা মো. ফয়জুল আলম।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ভোলা জেলার সভাপতি ও বোরহানউদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এবি আহমদ উল্যাহ আনছারী।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ভোলা জেলা সাংগঠনিক সম্পাদক ও রামগঞ্জ তোফায়েলিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. হোসেন। বোরহানউদ্দিন কামিল মাদরাসার উপাধ্যক্ষ এএইচএম ওয়ালিউল্লাহ।
মনপুরা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি ও মনপুরা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা অজিউল্লাহ ফরহাদ। ভোলা সদর উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, চরফ্যাশন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. নিজাম উদ্দিন হুমায়ুন সরমান, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন বোরহানউদ্দিন উপজেলা সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. ছাইফুল্লাহ, তজুমুদ্দিন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. আইয়ুব আলী প্রমুখ।
অনুষ্ঠানে বোরহানউদ্দিন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের পক্ষ থেকে আবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সন্মাননা ক্রেষ্ট প্রদান এবং এনটিআরসিএ কর্তৃত নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন বোরহানউদ্দিন উপজেলা যুগ্ম সম্পাদক মাওলানা মো. ইউসুফ।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সাবেক সহ- সভাপতি মাওলানা মো. ছালেহ উদ্দিন।
সভায় জেলা ও সকল উপজেলার নেতৃবৃন্দ ও মাদরাসা প্রধানগন উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত